মহানবীর (সাঃ) এর রওজা শরিফ (ছবি: সংগৃহীত)
ইসালামের সবচেয়ে পবিত্র স্থান মহানবীর (সাঃ) এর রওজা শরিফ মসজিদে নববীতে ভ্রমণে নতুন বিধি জারি করেছে সৌদি আরব। বছরে মহানবীর (সাঃ) রওজা শরিফে একবারের বেশি যেতে পারবেন না।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন বিধি জারি করেছে। গতকাল রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবীর (সাঃ) রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ভ্রমণ প্রত্যাশীদের এই আবেদন করতে বলা হয়েছে। সে সঙ্গে নিশ্চিত করতে হবে যে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘বছরে একবার একজন দর্শনার্থী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন।
নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের আবেদন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও নিশ্চিত করতে হবে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।
মদিনার মসজিদে নববীতে মোহাম্মদ (সা.) এর সমাধি। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। নবীজীর রওজা শরিফ পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হয়।
বাংলাবার্তা/এমপি
.png)
.png)
.png)



