ছবি: সংগৃহীত
বিতর্কিত মন্তব্য করে নেট দুনিয়ায় ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি আশিয়ান সিটির কর্ণধার নজরুল ইসলাম কর্তৃক হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এ অভিনেত্রী। এজন্য অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।
ঘটনা ও মামলা দায়েরের পর এ অভিনেত্রী একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে নিজের ওপর ঘটে যাওয়া সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা করার পাশাপাশি কিছু বিতর্কিত মন্তব্যও করেন। ঘটনার বিবরণ দেওয়ার একপর্যায়ে স্নিগ্ধা বলেন, ‘আমার বয়ফ্রেন্ড ও তার লোকেরা আমাকে এসকর্ট দিয়ে সব জায়গায় নিয়ে যায়। এখানেও আছে বাইরে (সংবাদ সম্মেলন কক্ষের বাইরে)।’ তিনি আরও বলেছেন, ‘আমি বনানী থাকি। আমি যে গাড়ি ব্যবহার করি, সেটা মিরপুরে ঢুকবে না (অহংকারী মনোভার প্রকাশ ও মিরপুরকে হেয় করার অর্থে)। বলেছেন, ‘আমার কিছু হলে পুরো দেশ ডুবিয়ে দেব (বয়ফ্রেন্ডের ক্ষমতা দেখানোর ইঙ্গিত)।
এ ছাড়া তিনি আরও কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। ফলে এসব নিয়ে নেটদুনিয়ার ব্যাপক ট্রল হচ্ছে। অভিনেত্রীর এসব মন্তব্য তার ওপর ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনাকে ম্লান করে দিয়েছে বলেই নেটিজেনদের বক্তব্য। যদিও এসব মন্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করে অভিনেত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
তিনি লিখেছেন, ‘জীবনের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহমর্মিতা, আশ্বাস ও শুভেচ্ছা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। দুর্দিনের এই সময়ে আপনারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটি অত্যন্ত নাজুক ও সংবেদনশীল পরিস্থিতিতে আমাকে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। সে সময় আমি কিছু কথা অকপটে বলেছিলাম। তবে আমার কোনো কথার মাধ্যমেই কাউকে ইচ্ছাকৃতভাবে অসম্মান বা ছোট করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার ছিল না। আমার কোনো সহকর্মী বা মডেলিং কমিউনিটির কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তবে আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



