ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান (পরিচিতি নম্বর: ৬৪১৫)।
গত ২৯ জুলাই ২০২৬ (১৪ শ্রাবণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে জনাব মো. সাইদুর রহমান খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদের দায়িত্বভার সামলাবেন।
প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও দুদকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলির তথ্যও জানানো হয়েছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



