ছবি: সংগৃহীত
হার দিয়ে আসিয়ান কাপ শুরু হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছেন হামজা চৌধুরি-তারিক কাজীরা।
জাকার্তায় ম্যাচ হারলেও শিষ্যদের ওপর দোষ চাপে চান না থমাস ডুলি।
ফিফা আসিয়ান কাপে শিখতে এসেছেন বলে জানান ডুলি। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ বলেছেন, ‘দলের কিছু খেলোয়াড়, আপনারা তো বাংলাদেশের মানুষ, হয়তো জানেনই সান মারিনোর বিপক্ষে শেষ ম্যাচের পর থেকে তারা অনুশীলনের মধ্যেই ছিল না। সুতরাং আপনি যদি কোনো লিগে খেলার মধ্যে না থাকেন এবং মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলেন যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত খেলছে, তখন নিশ্চিতভাবেই কাজটা খুব কঠিন।
তাই সামগ্রিকভাবে ম্যাচ নিয়ে আমার আপত্তি নেই, আমরা এখানে শিখতেই এসেছি।’
মালয়েশিয়ার বিপক্ষে আজ হজম করা তিন গোলেই ডিফেন্ডারদের ভুল ছিল। তবে ডুলি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে চান না। তিনি বলেছেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট।
এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ বা ৩-০ গোলে হারিয়ে দেব—এমন প্রত্যাশা করি না। এমন একটি দলের বিপক্ষে খেলেছি যারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং খেলাটা এমনই। তাদের এবং আমাদের মধ্যকার পার্থক্যটা আজকের ম্যাচে আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার নেই। তারা সবাই চেষ্টা করেছে।’
নিজেদের অনেক ঘাটতি আছে জানিয়ে ডুলি আরও বলেছেন, ‘স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম এটা সেরকম কিছু ছিল না, তবে এটি ছিল একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম আমাদের এবং তাদের (মালয়েশিয়া) মধ্যে মূল পার্থক্য হলো অ্যাকুরেসি (সঠিকতা), টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



