ছবি: সংগৃহীত
আর একবার। এবং শেষবার। এর পরেই আর কখনো আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। আন্তর্জাতিক ফুটবলে তার দেখানো পায়ের জাদু তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে।
ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন আগামী ৬ অক্টোবর। বেনিনের বিপক্ষে হতে যাওয়া ম্যাচটির সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগী মুহূর্ত তৈরি হচ্ছে।
শুধু কি ভক্ত-সমর্থকদেরই এমন অনুভূতি হচ্ছে? না, স্বয়ং মেসিরও তাই হচ্ছে। তা না হলে ‘লাস্ট ড্যান্সকে’ ঘিরে এমন আবেগীয় ক্যাপশন দিতে না সামজিক মাধ্যমে।
মেসির বিদায়ি ম্যাচ উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ জার্সিরই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৩৯ বছর বয়সী প্লে মেকার।
৮ বারের ব্যালন ডি’অর জয়ী ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’
ঘরের মাঠ মনুমেন্তালে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই ‘হোম কিট’ পরবেন মেসিরা। তবে কিছুটা নতুনত্ব রয়েছে এবারের জার্সিতে। বিশেষ জার্সির নাম ও নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। কলার ও হাতাতেও থাকছে সোনালি আউটলাইন।
জার্সির পেছনের অংশে আর্জেন্টিনার জাতীয় পতাকার ঐতিহ্যবাহী প্রতীক ‘সোল দে মায়ো’ (মে সূর্য) আঁকা থাকবে।
এর আগে গত ৩১ আগস্ট ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। তবে ফুটবলপ্রেমীদের চাওয়ায় বিশ্বকাপজয়ী অধিনায়ককে মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করেছে এএফএ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



