ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার তালিকা আরো বিস্তৃত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রস্তাব অনুযায়ী, ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি করসহ বিভিন্ন সরকারি সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো দ্রুতই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বর্তমানে সব স্থানীয় সরকার আইনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে উল্লেখ নেই।
তাই সব আইনে বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ভূমিকার বিষয়টিও আইনে সংযোজনের প্রস্তাব রয়েছে।
কমিশনের সিদ্ধান্ত
কমিশনের প্রস্তাব অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না:
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের সুপারিশ দ্রুতই স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হবে। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালাও সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো জানান, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ভবিষ্যতে তথ্য সংগ্রহের বয়সসীমা আরো কমানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে।
এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক পর্যায়—কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



