ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে দেখা করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৪ জুন) প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ট্রাম্প বলেছেন, ‘আমি সাক্ষাৎ করতে খুব একটা আগ্রহী নই। তবে, যদি আমাদের সাক্ষাৎ হয়, আমি সম্মানিত বোধ করব।’
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন।
ট্রাম্প আরও বলেন, ‘ যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাই, তবে আমার তার সাথে দেখা হবে। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।’
ট্রাম্প যোগ করেন, এমনটা হলে তিনি তার সাথে ‘সম্মানজনক আচরণ’ করবেন।
এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হেফাজতে নেয়া হবে বলেও জানান ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক মানুষ নিহত হন। এরপর খামেনির ছেলে মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা হন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



