রোববার, ১৯ জুলাই ২০২৬, শ্রাবণ ৪ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

পাট রপ্তানিতে ফিরছে গতি, তিন বছরের মধ্যে সর্বোচ্চ

চিফ এডিটর:

প্রকাশিত: ০৮:২০, ১৯ জুলাই ২০২৬

পাট রপ্তানিতে ফিরছে গতি, তিন বছরের মধ্যে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল পাট। ‘সোনালি আঁশ’ নামে পরিচিত এই কৃষিপণ্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম ভিত্তি হিসেবে ভূমিকা রেখে এসেছে। সময়ের পরিবর্তনে তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত হলেও পাট ও পাটপণ্য এখনো দেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ একটি উৎস। কয়েক বছর ধরে ধারাবাহিক মন্দার পর অবশেষে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে এ খাত। সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে পাট ও পাটপণ্যের রপ্তানি প্রায় ৮ শতাংশ বেড়ে ৮৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত তিন অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত কাঁচামালের সরবরাহ, নতুন বাজার সৃষ্টি এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া গেলে আগামী কয়েক বছরের মধ্যেই এ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৮৮ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এই আয় প্রায় ৮ শতাংশ বেশি। গত তিন অর্থবছরের মধ্যে এটিই সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে টানা চার বছর ধরে এ খাতের রপ্তানি নিম্নমুখী ছিল। ফলে দীর্ঘ সময় পর আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে পাট খাত।

যদিও এ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক, তবুও করোনা মহামারির সময়কার রেকর্ড এখনো স্পর্শ করতে পারেনি পাট খাত। ২০২০–২১ অর্থবছরে বিশ্ববাজারে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য রপ্তানি এক লাফে প্রায় ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছিল। সেটিই ছিল গত ১৬ বছরের সর্বোচ্চ রপ্তানি আয়। এরপর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামালের সংকট, আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়া এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক মন্দার কারণে টানা চার বছর ধরে পাট রপ্তানি কমতে থাকে। তবে সর্বশেষ অর্থবছরে আবারও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।

রপ্তানিকারকরা বলছেন, এবারের প্রবৃদ্ধির বড় একটি কারণ কাঁচা পাটের দাম বৃদ্ধি। গত বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে পাট উৎপাদন ব্যাহত হয়। ফলে বাজারে কাঁচা পাটের সরবরাহ কমে যায় এবং দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর প্রভাব পড়ে রপ্তানি মূল্যের ওপর। ফলে ডলারের হিসাবে রপ্তানি আয় বাড়লেও রপ্তানির পরিমাণ বা ভলিউমে তেমন কোনো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।

তাদের মতে, কাঁচা পাটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। এতে শুধু রপ্তানি মূল্য নয়, রপ্তানির পরিমাণও বাড়বে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার, গবেষণা বৃদ্ধি, নতুন পণ্য উদ্ভাবন এবং উন্নত মানের পাটজাত পণ্য উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।

বর্তমানে বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশে প্রতিবছর প্রায় ৯০ লাখ বেল পাট উৎপাদিত হয়। প্রাকৃতিক ও পরিবেশবান্ধব আঁশ হিসেবে বিশ্বজুড়ে পাটের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে পাটের সম্ভাবনাও নতুন করে তৈরি হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে পাট ও পাটপণ্যের রপ্তানি ৫০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার বাস্তব সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে এখনো প্রয়োজনীয় সরকারি উদ্যোগ ও দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইপিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে কাঁচা পাট ছাড়াও পাটের সুতা, পাটের বস্তা এবং বিভিন্ন ধরনের বহুমুখী পাটপণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রধান রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, ভারত, মিসর, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান, রাশিয়া ও ইরান।

তবে পণ্যের ধরনভেদে রপ্তানির চিত্র ভিন্ন। সদ্য সমাপ্ত অর্থবছরে কাঁচা পাটের রপ্তানি মূল্য প্রায় ১১ শতাংশ কমে ১৩ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। পরিমাণের দিক থেকে এ খাতে আরও বড় পতন হয়েছে। এক বছরে কাঁচা পাট রপ্তানি প্রায় ৭৭ শতাংশ কমে ১ লাখ ৬৭ হাজার টন থেকে মাত্র ৩৮ হাজার টনে নেমে এসেছে। অর্থাৎ উচ্চমূল্যের কারণে আয় তুলনামূলক কম না হলেও প্রকৃত রপ্তানির পরিমাণ ব্যাপকভাবে কমেছে।

অন্যদিকে পাটের বস্তা ও পাটের সুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থবছরজুড়ে পাটের বস্তা রপ্তানি প্রায় ৫ শতাংশ বেড়ে ১৩ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে পাটের সুতা রপ্তানি প্রায় ১৮ শতাংশ বেড়ে ৪৯ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তবে সুতার ক্ষেত্রেও পরিমাণের দিক থেকে সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে। আগের অর্থবছরে যেখানে ৪ লাখ ৩৮ হাজার টন পাটের সুতা রপ্তানি হয়েছিল, সেখানে এবার রপ্তানি হয়েছে প্রায় ৪ লাখ ২৮ হাজার টন।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক বলেন, বিদায়ী অর্থবছরে প্রতি মণ কাঁচা পাট ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় কিনতে হয়েছে। অথচ তার আগের বছর একই পাটের দাম ছিল মাত্র ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা। কাঁচামালের এই মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে আগে যে পণ্য ১ হাজার ডলারে রপ্তানি হতো, সেটির মূল্য বেড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ডলারে বিক্রি হয়েছে। তাই ডলারের হিসাবে রপ্তানি আয় বেড়েছে, যদিও পণ্যের পরিমাণ তেমন বাড়েনি।

তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে পাট ও পাটপণ্যের রপ্তানি অনায়াসে দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এজন্য প্রথমেই কাঁচামালের সরবরাহব্যবস্থা আরও কার্যকর করতে হবে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বিশেষ রপ্তানি প্রণোদনা, সহজ অর্থায়ন এবং সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে বহুমুখী পাটপণ্যে। বর্তমানে বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই সম্ভাবনার তুলনায় বাংলাদেশের অংশগ্রহণ এখনো সীমিত।

ইপিবির তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে বহুমুখী পাটপণ্য রপ্তানি হয়েছে ৭ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বিশেষ করে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রভাব ইউরোপীয় ইউনিয়নের বাজারেও পড়েছে। ফলে বহুমুখী পাটপণ্যের অন্যতম বড় বাজার ইইউতে ক্রয়াদেশ প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

তারা আরও জানান, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় নয়—এমন পণ্যের চাহিদা কমেছে। পাশাপাশি কাঁচা পাটের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে নতুন অর্ডার পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

তবে দীর্ঘমেয়াদে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিশ্ববাজারে পাট দিয়ে তৈরি গৃহসজ্জার পণ্য, শপিং ব্যাগ, জিও-টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, তৈরি পোশাক শিল্পের উপকরণ, বাগান পরিচর্যার সামগ্রী, অটোমোবাইল শিল্পে ব্যবহৃত পরিবেশবান্ধব উপাদান এবং প্যাকেজিং শিল্পে পাটজাত পণ্যের ব্যবহার দ্রুত বাড়ছে। এছাড়া পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলেরও আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা তৈরি হয়েছে, বিশেষ করে চীনের মতো দেশে।

বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম বলেন, পাটের সুতা ও বস্তার ব্যবসায় প্রতি টনে লাভের পরিমাণ খুবই সীমিত। ফলে কাঁচা পাটের দাম বাড়লে ব্যবসায়ীদের জন্য লাভ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, পাট খাতের প্রকৃত উন্নয়ন এবং রপ্তানি বৃদ্ধির জন্য বহুমুখী পাটপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে চীন ও ভারত ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকেও গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা গেলে আধুনিক প্রযুক্তি, নতুন পণ্য এবং উন্নত উৎপাদন সক্ষমতা গড়ে তোলা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রপ্তানি খাত হলেও এখন সময়ের চাহিদা অনুযায়ী এর আধুনিকায়ন জরুরি। শুধু কাঁচা পাট বা প্রচলিত পণ্য রপ্তানির ওপর নির্ভর না করে উচ্চমূল্য সংযোজিত বহুমুখী পাটপণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। একই সঙ্গে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কার্যকর সরকারি নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে পাট খাত আবারও দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পে পরিণত হতে পারে।

বাংলাবার্তা/এসজে

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির