রোববার, ১৯ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

রামিসা হত্যার বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছেই

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৮:০৯, ২৩ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছেই

ছবি: সংগৃহীত

সন্তান হারানোর শোকে এখনো স্তব্ধ রামিসার মা-বাবা। পরিবারজুড়ে চলছে মাতম।

পল্লবীর ছোট্ট বাসাজুড়ে শুধুই কান্না, দীর্ঘশ্বাস আর বড্ড ভারী নীরবতা। বাসার সামনে টানানো ব্যানারে লেখা ‘রামিসা হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।’

নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রবিবারের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল রাজধানীসহ সারা দেশ।

গতকাল সরেজমিনে পল্লবী এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা ভবনের নিচে ভিড় করছে। সবার কণ্ঠে একটাই দাবি, রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার। পল্লবীর ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ির নিচে টানানো ব্যানারেও লেখা রয়েছে একই কথা।

এর মধ্যে গতকাল জুমার নামাজ শেষে মেয়ের কবর জিয়ারত করতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যান রামিসার মা-বাবা ও স্বজনরা। যাওয়ার আগে বাসার সামনে জড়ো হওয়া মানুষের কান্না আর সান্ত্বনার বাণী উচ্চারণে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বাকরুদ্ধ পরিবার : আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তার। পরিবারজুড়ে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনরা জানায়, গত বুধবার রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে রামিসাকে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামিসার মা এখনো মেয়ের জামাকাপড় ও ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে কাঁদছেন। আর বাবা আব্দুল হান্নান মোল্লা বারবার মেয়ের শেষ আবদারের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন।

কান্নাজড়িত কণ্ঠে রামিসার মা পারভীন আক্তার বলেন, ‘ওই পাষণ্ড আমার এত বড় সর্বনাশ করল। ওর বিচার চাই। মায়ের অসুস্থতা দেখলে রামিসা বলত, বড় হয়ে ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে। কিন্তু আমার মেয়ে আর ডাক্তার হতে পারল না।’

তিনি বলেন, ‘আমার মেয়ে একটি জুতা পরেছিল, আরেকটি পরারও সুযোগ পায়নি। দরজার সামনে পড়ে থাকা জুতা দেখে সন্দেহ হয়। পরে সবাই এসে দরজা ভেঙেছে। পেছনের দিক দিয়ে তাকে পালিয়ে যেতে দেখেছে আশপাশের মানুষ।’

মেয়ের স্মৃতিচারণা করে বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘টিফিন খেতে মেয়ে প্রতিদিন মাত্র ১০ টাকা চাইত। ছোট ছোট আবদার ছিল।’

রামিসার বড় বোন রাইসা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘রাস্তার ওপারে চাচার বাসায় যাওয়ার সময় ছোট বোনকে ঘরে থাকতে বলে বের হয়েছিলেন। কিন্তু অজান্তেই রামিসা তার পিছু নেয়। আমি বুঝতেই পারিনি ও পেছনে এসেছে। তখনই লোকটা দরজার সামনে থেকে ওকে টেনে নিয়ে যায়। ও চিৎকার করছিল। মা সেই শব্দ শুনেছিলেন।’

এদিকে এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে পল্লবী-মিরপুরসহ পুরো দেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী সবাই দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করছে।

যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী : স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাতে বলেন, ‘আমরা আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামি ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ​এখন চার্জশিট দেওয়ার পালা।’

চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্টটা করতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিএনএ টেস্টের জন্য সিআইডি অলরেডি তাদের কার্যক্রম শুরু করেছে। আদালতের অনুমতির চেষ্টা চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে, ৪৮ ঘণ্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবার দুপুরের মধ্যে। এর মধ্যেই ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব, তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকাজ নিষ্পন্ন হয়, সে চেষ্টা করব। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে।’

ডিবির ব্রিফিং : পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর অতীত কর্মকাণ্ড ও স্বভাবচরিত্র ভালো ছিল না বলেও মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শিশু রামিসা হত্যা মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

ডিবিপ্রধান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় নারী নির্যাতন ফোরামের উদ্বেগ : শিশু রামিসা হত্যাসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, আট বছর বয়সী একটি শিশুকে নৃশংসভাবে হত্যা সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে।

রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী : সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

রামিসা হত্যার বিচারের দাবি, মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ : ‘রামিসা হত্যার বিচার চাই, হত্যাকারীর জনসমক্ষে ফাঁসি চাই।’ ব্যানারে লেখা রাজধানীর পল্লবীর ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ির নিচে ঝুলছে একটি সাদা ব্যানার। সেখানে ফুটফুটে শিশু রামিসার হাসিমাখা ছবি।

গতকাল সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছোট-ছোট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে একে একে জড়ো হয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড।

এ সময় এলাকাজুড়ে ছিল থমথমে পরিবেশ। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না।

গতকাল দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য দিয়ে বলেন, ‘স্থানীয় জনতা মিরপুর ১০ নম্বর সড়কে অবস্থান নিয়েছে। শিশু রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আসামিদের বিচারের দাবিতে দুপুর ১২টার দিক থেকে তারা সড়কের একপাশে অবস্থান নিয়ে আছে। আমরা একটা সাইড দিয়ে এক লেনে গাড়িগুলো পাস করে দিচ্ছি। যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক আছে।’

আসামিপক্ষকে আইনি সেবা দেবেন না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার আসামিপক্ষকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তিনি বলেন, কার্যনির্বাহী কমিটি জুম মিটিং শেষে সিদ্ধান্ত নিয়েছে, রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিপক্ষে সমিতির কোনো সদস্য অংশ নেবে না।

গুলশান সোসাইটির মানববন্ধন : সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুলশান সোসাইটির সদস্যরা। গতকাল শুক্রবার সকালে তারা গুলশান-২ গোলচত্বরে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে এই কর্মসূচিতে সোসাইটির সদস্য ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা শোকে মুহ্যমান। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি বলেন, “এই জঘন্য অপরাধের ঘটনায় সরকার ও বিচার বিভাগের কাছে ‘আমরা গুলশান সোসাইটি’র পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি।”

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রী সংস্থার মানববন্ধন : শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং নারী-শিশুর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এই কর্মসূচি পালন করে।

রামিসার কবর জিয়ারত করলেন বাবা : মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে তার বাবা মুন্সীগঞ্জে এলে আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। গতকাল দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারত করতে আসেন তার শোকাহত বাবা হান্নান মোল্লাহ ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসীও কান্নায় ভেঙে পড়ে।

স্থানীয়রা জানায়, নির্মম এই হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

রামিসার বাবা হান্নান মোল্লাহ বলেন, ‘আমার বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা আমাকে বলেছেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে তাঁরা চার্জশিট দেওয়ার চেষ্টা করবেন। হয়তো তিন-চার দিন পর হতে পারে। যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সে রায় বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন। ওনি আমাকে বলেছেন, আমি একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে এখানে এসেছি। ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে দেওয়া কথা, সে কথার উপরেই আমি শতভাগ বিশ্বাসী। ইনশাআল্লাহ আমার মেয়ের বিচার দ্রুত পাব।’

এদিকে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ। গতকাল সকাল ১০টায় টঙ্গিবাড়ী উপজেলার মডেল মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলায় জামায়াতে ইসলামী, লৌহজংয়ে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠন পৃথক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে রামিসা হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

এ ছাড়া রামিসার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে সাভার, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ীর গোয়ালন্দ, যশোর, জয়পুরহাটের কালাই এবং খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির