মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৪ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

দুর্নীতির বরপুত্র উত্তরবন্ডের এসি রাসেল : শত কোটি টাকার সম্পত্তি

শেখ জাহিদুজ্জামান, চিফ এডিটর

প্রকাশিত: ২১:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৬; আপডেট: ২১:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির বরপুত্র উত্তরবন্ডের এসি রাসেল : শত কোটি টাকার সম্পত্তি

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন কাস্টমস কর্মকর্তা রাসেল আল মামুন। ১৯৮৬ সালের ১ নভেম্বর জন্ম গ্রহণ করা এই কর্মকর্তার পুরো কর্মজীবন বিশ্লেষণ করলে উঠে আসে জালিয়াতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র। চাকরি জীবনের শুরু থেকেই যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানেই প্রতিষ্ঠা করেছেন অনিয়মের একচ্ছত্র সাম্রাজ্য।রাতারাতি বনে গেছেন শতকোটি টাকার মালিক। একজন সাধারণ সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও ঘুষ এবং রাজস্ব ফাঁকিতে সহায়তার মাধ্যমে অর্জিত বিপুল এই অবৈধ সম্পদের পাহাড় দেখে হতবাক খোদ রাজস্ব প্রশাসনের সৎ কর্মকর্তা ও কর্মচারীরা। 

সম্প্রতি তার দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনে এমনই এক অভিযোগ দায়ের হয়েছে। 

অভিযোগ সূত্রে ও অনুসন্ধানে জানা যায়, কাস্টমস ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তা অবিভক্ত কাস্টম বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালীন সময়েই সবচেয়ে বেশি বেপরোয়া হয়ে ওঠেন। কেবল এই এক এলাকা থেকেই তিনি কমপক্ষে ৭০ থেকে ৮০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বন্ড ব্যবস্থার বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে তিনি পরিচালনা করেন একচেটিয়া লুটপাট। রাজস্ব ফাঁকি আটকানোর নামে তিনি প্রকৃতপক্ষে গড়ে তোলেন ঘুষ আদায়ের এক বিশাল সিন্ডিকেট। বন্ড সুবিধার অপব্যবহার রোধের নামে অভিযান, প্রিভেনটিভ টিম নিয়ে নাইট টহলের নাটক সাজিয়ে বন্ড ব্যবসায়ীদের জিম্মি করতেন। পরবর্তীতে বন্ড মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দিতেন ছাড়পত্র। ২০১৮ থেকে ২০২১—এই তিন বছরে অবিভক্ত বন্ডে যেন তার একচ্ছত্র রাজত্ব চলেছিল। বন্ড ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন বড় অংকের টাকা নেওয়ার পাশাপাশি নির্ধারণ করে দিয়েছিলেন মোটা অঙ্কের মাসিক মাসোহারা।

অভিযোগ রয়েছে, রাসেল আল মামুনের এই দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার পেছনে বড় ভিত্তি ছিল এনবিআরের সাবেক সদস্য এবং তখনকার অবিভক্ত বন্ডের কমিশনার। সেই কমিশনারের সময়ে মোংলা কাস্টম হাউসে রাসেল কাজ করার সময় থেকেই সেই সাবেক কমিশনারের ঘনিষ্ঠ ও মূল আস্থাভাজন হিসেবে পরিচিতি পান। মোংলায় কর্মরত থাকাকালে কমিশনারের মূল ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করতেন রাসেল। সেসময় মোংলা কাস্টমসের মাধ্যমে খালাস হওয়া গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন ভারী আমদানিপণ্যে অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকিতে সাহায্য করেন এবং নিজে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে সেই কমিশনার অবিভক্ত ঢাকা বন্ড কমিশনারেটে বদলি হয়ে এলে তিনি রাসেল আল মামুনকেও সেখানে নিয়ে আসেন(২০১৮-২০২১ সালে)। তখন সেই কমিশনার রাসেলের ওপর ন্যস্ত করেন বন্ডের হেডকোয়ার্টার্স ও প্রিভেনটিভের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শাখার দায়িত্ব।

পরবর্তীতে প্রশাসনিক কারণে কাস্টমসে পরিবর্তন এলেও থামেনি রাসেলের দুর্নীতির চাকা। ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের কমিশনার আবু ওবায়দাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে খুলনা আপিল বিভাগ থেকে পুনরায় বন্ড কমিশনারেটে পোস্টিং বাগিয়ে নেন। কমিশনার আবু ওবায়দার বিশেষ অনুগ্রহে এবং তাকে ভুল বুঝিয়ে রাসেল পান আইন শাখা, টঙ্গী ও গুলশান সার্কেলের মতো সবচেয়ে লোভনীয় পদায়নগুলো। পোশাক শিল্পের অন্যতম হাব গুলশান ও টঙ্গীর বন্ডেড ওয়্যারহাউসগুলো ছিল রাসেলের জন্য একেকটি ‘সোনার হরিণ’। গুলশানের নামীদামি ওয়্যারহাউসগুলো থেকে প্রতি মাসে তিনি ১ কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায় করতেন। অন্যদিকে টঙ্গী সার্কেলের বড় বড় বন্ড প্রতিষ্ঠানগুলো থেকে উঠত আরও ৫০ থেকে ৬০ লাখ টাকার মাসিক মাসোহারা। নথিপত্র বা ফাইল আটকে রাখা, অডিটের ভয় দেখানো এবং ভুয়া তদন্ত রিপোর্ট তৈরির ভয় দেখিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে একাই পুরো উত্তর বন্ড শাসন করেছেন।

রাসেলের এই অপকর্ম ও দুর্নীতির শত শত প্রমাণের মধ্যে সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর ঘটনা পুরো বন্ড কমিশনারেটে তোলপাড় সৃষ্টি করেছে। আনোয়ার গ্রুপের মালিকানাধীন ‘হোসেন ডাইং’ নামক একটি প্রতিষ্ঠানের অডিট করার জন্য রাসেল আল মামুন ৩৫ লাখ টাকার গোপন চুক্তি করেন। অডিটের নিয়ম অনুযায়ী রাজস্ব ফাঁকি উদঘাটন করার কথা থাকলেও, বিপুল পরিমাণ ঘুষ নিয়ে তিনি কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও অডিট ছাড়াই ফাইলটি সম্পূর্ণ অনুমোদন দিয়ে ছেড়ে দেন। অর্থাৎ, সরকারের বিপুল রাজস্ব ক্ষতি করে নিজের পকেট ভারী করেন। তবে বিষয়টি গোপন থাকেনি। একটি পক্ষ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করে। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কমিশনার ওবায়দা বাধ্য হয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই নিরপেক্ষ কমিটির নতুন তদন্তে থলে থেকে বিড়াল বেরিয়ে আসে এবং প্রকাশ পায় যে উক্ত প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি টাকার বিশাল রাজস্ব ফাঁকি দিয়েছিল, যা রাসেল টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু এত বড় জালিয়াতির প্রমাণ মিললেও কমিশনারের ডানহাত এবং গোপন অপকর্মের সহযোগী হওয়ায় রাসেলের বিরুদ্ধে কোনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে বহাল রাখা হয়েছে একই পদে।

রাসেল আল মামুনের দুর্নীতির বিস্তার কেবল বন্ড কমিশনারেটেই সীমাবদ্ধ ছিল না; কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) কাস্টম হাউসেও তিনি চালিয়েছেন সমান্তরাল রাজত্ব। আইসিডিতে থাকাকালে কনটেইনারের মাধ্যমে আনা আমদানিকৃত শেড ও মালামাল খালাসের বিনিময়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টদের জিম্মি করতেন তিনি। প্রতি মাসে সেখান থেকে অনায়াসে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ আদায় করতেন। কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা ঠুকে দেওয়া কিংবা চালান চিরতরে আটকে দেওয়ার হুমকি দিতেন। তৎকালীন আইসিডি কমিশনার ও এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট রাসেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেও অদৃশ্য ক্ষমতার জোরে এবং বিপুল অর্থের প্রভাবে প্রতিবারই পার পেয়ে যান এই কর্মকর্তা।

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এই বিপুল অর্থ রাসেল আল মামুন রিয়েল এস্টেটসহ নানা অবৈধ খাতে বিনিয়োগ করেছেন। সরকারের আয়কর বিবরণীতে তিনি যে সামান্য স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন, বাস্তবে তার আসল সম্পদের পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি। একজন সরকারি চাকরিজীবীর সীমিত বেতন দিয়ে এত সম্পদের মালিক হওয়া আইনত ও মানদণ্ড বিচারে অসম্ভব। ময়মনসিংহের গফরগাঁওয়ে তার নিজ গ্রামে তিনি নির্মাণ করেছেন প্রাসাদসম বিলাসবহুল রাজপ্রাসাদ। নামে-বেনামে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় কিনেছেন একাধিক প্লট, আলিশান ফ্ল্যাট ও একাধিক গাড়ি। নিজের কালো টাকা লুকাতে তিনি কৌশলে বাবা-মা, ভাইবোন ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের নামে কেনাবেচা করেছেন বিপুল সম্পত্তি। কেবল তার গ্রাম ও আত্মীয়দের নামে থাকা সম্পদের সুনির্দিষ্ট তদন্ত করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল।

ব্যক্তিগত জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি এই কাস্টমস কর্মকর্তার। অতিরিক্ত অর্থ ও ক্ষমতার দম্ভে উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত রাসেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তার নির্যাতনের শিকার হয়ে স্ত্রী বাধ্য হয়ে আদালতে রাসেলের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেন। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, টাকার প্রভাবে মামলাগুলোর কার্যক্রম ঝুলিয়ে রেখে বর্তমানেও তিনি বহাল তবিয়তে আলিশান জীবনযাপন করে যাচ্ছেন। 

এদিকে এই কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তার বিষয়ে তার গ্রামের বাড়ি গফরগাঁতে খোজ নিলে জানা যায়, আগে কিছুই ছিলো না এই কর্মকর্তার। ছিলো না একটু মাথা গোজার ঠাঁই। টিনের বাড়িতে বসবাস করা রাসেল এখন গ্রামের বিশাল বিত্তশালী। কিনেছেন গ্রামে শতশত শতাংশ জমি। এমনকি গ্রামে দানবীর নামেও এখন তিনি বেশ পরিচিত। 

এসব বিষয়ে জানতে সম্প্রতি প্রমোশন পেয়ে সহকারি কমিশনার রাসেল আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাবার্তাকে বলেন, আমি কোন দুর্নীতি করিনি। তখন প্রশ্ন করা হয় সম্প্রতি উত্তরবন্ডে একটি প্রতিষ্ঠানের ফাইল অডিট না করে রিপোর্ট প্রদান করা এবং পরিবর্তীতে ফাঁকি তদন্ত টিম উদঘাটন করেছে এ বিষয়ে তিনি বলেন, এটা তো আমাদেরই অফিস করেছে। তাহলে আপনি বা আপনার টিম কোন ফাঁকি কেন পেল না। এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখা করে সব বলবেন। এরপর এই প্রতিবেদককে নিউজ না করার জন্য অনুরোধ করেন।

এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা দুর্নীতিতে জড়িয়ে পড়া নতুন কিছু না। এটা পুরাতন বিষয়। কিন্তু বিষয় হচ্ছে, এগুলো যারা মনিটরিং করবে তারা ঠিক মতো দেখে না। যদি দেখতো তাহলে কেউ দুর্নীতি করার সাহস পেতো না।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলাবার্তাকে বলেন, গত সরকার দুর্নীতির লাগাম টানতে পারেনি। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি রোধ করা। সরকারি যেকোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু। এগুলো হয় কারণ দুদক বা এনবিআর ঠিকমতো দেখে না। আমি মনে করি, এখন এগুলোতে জোর দিতে হবে। দুর্নীতি প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এতে করে ব্যবস্থা নিলে রাজস্ব আহরণে গতি বাড়বে।

বাংলাবার্তা/এসজে

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির