ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী মেগা অ্যাডমিশন ফেস্ট বা ভর্তি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এ ভর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
আনন্দ, প্রতিযোগিতা, প্রতিভা বিকাশ এবং বিশেষ ছাড়ে ভর্তি—সবকিছুর সমন্বয়ে এ ভর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে এলাকার অভিভাবকদের স্কুলে এসে এর কার্যক্রম স্বচক্ষে দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কোনো উপদেশ বা পরামর্শ থাকলে তা জানাতেও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। আয়োজকদের ভাষায়, ‘আপনার বাসা থেকে আমাদের স্কুল পর্যন্ত আপনার কয়েকটি পদক্ষেপের অপেক্ষায় পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ।’
ভর্তি মেলার প্রথম দিন ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ দিনের আয়োজনের প্রতিপাদ্য—‘রঙে রঙে ফুটে উঠুক স্বপ্ন’।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে ১০ সেপ্টেম্বর দুপুর ২টায়।
ভর্তি উৎসবের দ্বিতীয় দিন ৯ সেপ্টেম্বর শিশুদের জন্য থাকছে ক্রাফটিং, আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা। দিনের আয়োজনের বার্তা—‘সুন্দর হাতের লেখা, সুন্দর ভবিষ্যতের শুরু’। এ দিনের প্রতিযোগিতায় ৭ থেকে ১০ বছর বয়সী এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আবৃত্তি প্রতিযোগিতায় নির্ধারিত কবিতা বা ছড়া পরিবেশন করতে হবে।
ভর্তি মেলার শেষ দিন ১০ সেপ্টেম্বর শিশুদের জন্য থাকছে বিভিন্ন মজার খেলা। হাসি, আনন্দ, খেলাধুলা এবং স্মরণীয় কিছু মুহূর্ত তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ দিনই ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে দুপুর ২টায়।
প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়ে ভর্তি সুবিধা। প্রথম স্থান অর্জনকারী ভর্তি ফিতে পাবেন সম্পূর্ণ ছাড়। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৩০ শতাংশ ছাড়।
এ ছাড়া ভর্তি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে আরও একটি বিশেষ সুযোগ। অক্টোবরের মধ্যে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করলে ভর্তি ফির ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আসন সংখ্যা সীমিত।
প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে অবশ্যই অ্যাডমিশন বুথ থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে।
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিমা আখতার বলেন, “উপযুক্ত শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটুক এটিই আমাদের চাওয়া। শিক্ষা কারিকুলাম ও শিখন পদ্ধতির মাধ্যমে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজকে আমরা সেরা অবস্থানে দেখতে চাই। আমরা আমাদের লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করে যাচ্ছি।”
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। ২০২৫ সালে আদাবর ১০ নম্বর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



