ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের জন্য নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
আর আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করতে হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৭ সেপ্টেম্বর যোগদানের অনুমোদন দেন। চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়।
এত উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি জেলাভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



