ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা সামিদুন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত দুই দিনে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।
সংস্থাটির দাবি, সাম্প্রতিক সহিংস ঘটনার পর ইসরায়েলের চালানো ব্যাপক অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানগুলো মূলত নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় পরিচালিত হয়। এ সময় সেনারা বাড়িঘরে তল্লাশি চালায়, সম্পত্তির ক্ষতি করে এবং আটক ব্যক্তিদের খোলা জায়গায় জিজ্ঞাসাবাদের সময় মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
সামিদুন আরো জানায়, কয়েকটি অভিযানে সামরিক বাহিনীর সুরক্ষায় থাকা সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও অংশ নেন। সংস্থাটি এই অভিযানকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সম্মিলিত শাস্তি ও প্রতিশোধমূলক ব্যবস্থা’ বলে উল্লেখ করেছে।
একই সঙ্গে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



