ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।
এর মধ্যে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৭ প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়ে এবারও দেশসেরা তালিকায় অবস্থান করছে ঢাবি। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (৭১১ থেকে ৭২০)। তালিকায় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) (৯০১ থেকে ৯৫০) স্থান পেয়েছে। দেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান তৃতীয়।
আর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা এনএসইউ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



