ছবি: সংগৃহীত
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে লিটারপ্রতি ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
দাম কমানোর বিষয়ে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং জুলাই ২০২৬ মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের নতুন মূল্যহার সমন্বয় করা হয়েছে। এর আগে বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা দরে বিক্রি হচ্ছিল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



