শনিবার, ০৪ জুলাই ২০২৬, আষাঢ় ১৯ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

স্থানীয় নির্বাচন: তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৭:১৭, ৩ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচন: তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার সব দলের চোখ স্থানীয় সরকার নির্বাচনে। দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে। এজন্য ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। ক্ষমতাসীন বিএনপি জাতীয় নির্বাচনের বিজয়কে মাঠপর্যায়ে সুসংহত করতে চায়। তবে নির্বাচন নির্দলীয় হওয়ায় এবং রোডম্যাপ চূড়ান্ত না হওয়ায় এখনই কাউকে সমর্থন দিচ্ছে না দলটি।

তফসিল ঘোষণার পরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। যদিও প্রায় প্রতিটি এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী তোড়জোড় শুরু করায় কর্মীদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা অনৈক্য। জামায়াতে ইসলামী অবশ্য এক্ষেত্রে অনেকটা এগিয়ে। এক বছর আগে থেকেই প্রার্থী অঘোষিতভাবে চূড়ান্ত করে মাঠে নামিয়েছে দলটি। আটটি সিটিতে প্রস্তুত তাদের মেয়র প্রার্থীর নাম। তবে সরকার নির্বাচন না দিয়ে সর্বত্র প্রশাসক নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ তারা। তরুণদের দল এনসিপিও এককভাবেই লড়বে।

সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যন্ত মজবুত করতেই তাদের এ কৌশল। ইতোমধ্যে পাঁচ সিটিতে মেয়র এবং শতাধিক উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে দলটি। যদিও ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ ও সাদিক কায়েমকে ঘিরে জামায়াতের সঙ্গে তৈরি হয়েছে নীরব দ্বন্দ্ব। আর নির্দলীয় নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে কৌশলে ভোটের মাঠে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতারাও।

তফসিলের পর চূড়ান্ত হবে বিএনপি প্রার্থী

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনি কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা। আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। তাই আইনগতভাবে দলীয় প্রার্থী ঘোষণা করার সুযোগ থাকছে না। জাতীয় নির্বাচনে বিজয়ের পর মাঠপর্যায়ে দলের অবস্থান সংহত করতে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত না হওয়ায় এখনই কাউকে দলীয় সমর্থন দেবে না দলটি। নীতিনির্ধারকরা বলছেন, তফসিল ঘোষণার পরই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। এরপর স্থানীয়ভাবে একক প্রার্থীতে সমর্থন দেবে দলটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করছেন দায়িত্বশীল নেতারা। কুরবানির ঈদে সম্ভাব্য প্রার্থীদের শোডাউনের পর নানা হিসাব-নিকাশ করছেন তারা। ‘বিদ্রোহী প্রার্থী’ জটিলতা এড়াতে এবার দলের ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতারাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।

বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য জানান, আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে প্রস্তুতি নেওয়া আছে। নানা কারণে এখনই প্রার্থী তালিকা প্রস্তুত করতে চান না নীতিনির্ধারকরা। তারা বলছেন-তফসিল ঘোষণা হলে আইনি বিধিবিধান মেনে দলীয় প্রার্থী নির্ধারণ বা সমর্থন করা হবে। ফ্যাসিবাদ আমলে ত্যাগী ও এলাকায় জনপ্রিয় নেতাদের এক্ষেত্রে মূল্যায়ন করা হবে।

তারা এমনটাও বলছেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এছাড়া নির্দলীয় নির্বাচন উপহার দিতে চাচ্ছে সরকার। বিএনপি ক্ষমতাসীন দল হওয়ায় বর্তমানে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী ঘোষণা করা নাও হতে পারে। তবে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই সব ধরনের প্রস্তুতি শেষ করবে বিএনপি। এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে কেন্দ্র থেকে কোনো বার্তা পায়নি তৃণমূল।

নেতাকর্মীরা বলছেন, জাতীয় নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় কাজ করছেন। পোস্টার-ফেস্টুনের মধ্য দিয়ে প্রার্থিতার পূর্বাভাস দিচ্ছেন এবং অঘোষিতভাবেই প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগে দলীয়ভাবে নিযুক্ত প্রশাসকদের অনেকেই নির্বাচনি প্রস্তুতির কথা জানিয়েছেন।

বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ জুন জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’ মন্ত্রী বলেন, ‘বাজেট প্রাপ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে নির্বাচনগুলো হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্য নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।’ পরে ৩০ জুন সংসদে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ-সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘গত ১৫ বছর ধরেই আমাদের নির্বাচনের প্রস্তুতি রয়েছে। মাঝে কিছুদিন নির্বাচন না হওয়ায় একটা স্থবিরতা তৈরি হয়েছিল। যেহেতু বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তাই নতুন সরকার গঠনের পর থেকেই আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে আছি। এখন সরকার নির্বাচন ঘোষণা করলেই আমরা অংশ নিতে তৈরি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচনগুলো হতে পারে বলে আশা করা হচ্ছে।’

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি রয়েছে আমার। জনগণের আস্থা অর্জনে কাজ করছি।’

সারা দেশের ন্যায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি শুরু করেছেন। অনেকেই দলীয় অঙ্গসংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন ব্যানারে এলাকার সামাজিক কর্মসূচি পালন করছেন। ঢাকা দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকও আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান-এমন আলোচনা আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এই এলাকায় কাজ করছি। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি। এটা অব্যাহত থাকবে। প্রত্যাশা করি দল আমাকেই মূল্যায়ন করবে।’ ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, ‘আমাদের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাজ করছেন। অনেকেই প্রার্থী হতে চান; এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি। কেন্দ্রের নির্দেশনা পেলে একক প্রার্থী নির্ধারণ করা হবে।’ তিনি বলেন, কে নির্বাচন করবেন আর কে করবেন না, এটা দলই ঠিক করে দেবে।

তবে মাঠপর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত ও এনসিপির আগাম প্রস্তুতি বিএনপিকে কিছুটা হলেও অস্বস্তির মুখে ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা জানান, জামায়াত এক বছর আগে থেকেই তাদের প্রার্থী চূড়ান্ত করে মাঠে কাজ করছে। অন্যদিকে বিএনপিতে প্রায় প্রতিটি এলাকায় একাধিক প্রার্থী তোড়জোড় শুরু করেছেন। ফলে কর্মীদের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে যে, কে কার পক্ষে কাজ করবেন। শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন পান-তার অপেক্ষায় আছেন তারা। তবে ঐক্যবদ্ধ থাকলে সহজেই স্থানীয় সরকার নির্বাচনে জয় নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সৎ ও যোগ্য প্রার্থী চায় জামায়াত

দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনানুষ্ঠানিক প্রস্তুতি নিয়ে রেখেছে জামায়াতে ইসলামী। সারা দেশে প্রার্থী তালিকায় সৎ, যোগ্য ও মেধাবীদের সমর্থন দিয়ে এগিয়ে রাখতে চায় দলটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণামতে আগামী ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচন কমিশন আরপিও সংশোধনসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, সরকার নির্বাচন না দিয়ে সর্বত্র স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ করায় ক্ষুব্ধ জামায়াত। জামায়াতের হাইকমান্ডের ধারণা ছিল, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন দেবে সরকার। কিন্তু তা না করে সবকটি সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ সর্বত্র দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেয় সরকার।

ভিন্ন কৌশলে নির্বাচনের প্রস্তুতি : দলীয়ভাবে নির্বাচন না হলেও আটটি সিটি করপোরেশনে জামায়াত অঘোষিতভাবে তাদের সমর্থিত প্রার্থীদের নাম প্রস্তুত করে রেখেছে বলে জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। ঢাকা দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কয়েমের নাম চিন্তায় রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার। তারা ব্যক্তিগতভাবে মাঠে নির্বাচনি কার্যক্রমে যুক্ত আছেন।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন তৎপর রয়েছেন। নানা ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করছেন। ঢাকাকে গ্রিন এবং ক্লিন নগরী হিসাবে গড়ে তুলতে চান তিনি। প্রতিদিনই নানা কর্মসূচির মাধ্যমে নিজেকে মেয়র প্রার্থী হিসাবেই পরিচয় দিচ্ছেন সেলিম উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েমকেও দেখা যাচ্ছে নানা কর্মসূচিতে। অন্যান্য সিটিতেও মেয়র প্রার্থীরা সক্রিয় রয়েছেন। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন।

যদিও দল থেকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এসব সিটি করপোরেশনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। দেশের ৩৩১টি পৌরসভা এবং দেশের অধিকাংশ উপজেলায় যোগ্য প্রার্থী বাছাই করা হয়েছে। এমনকি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং মেম্বর পর্যন্ত প্রার্থিতা চূড়ান্ত পর্যায়ে রেখেছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ থেকে জামায়াতের অধিকাংশ প্রার্থী বিজয় পেয়েছে। সে হিসাবে ওইসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জামায়াত সমর্থিত প্রার্থীরা ভালো করবেন বলে মনে করছেন দলের কেউ কেউ।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি ও দলের অন্যতম সহকারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরপরই পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। কিন্তু আমরা আশাহত, দেশের জনগণ আশাহত। বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে সর্বত্র প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটা গণতন্ত্র ধ্বংসের আলামত। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেন, এতে বলা হয়েছে, স্থানীয় সরকারগুলো জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই পরিচালনা করবেন। কিন্তু সরকার সে পথে না গিয়ে দলীয় লোকদের বিভিন্ন পর্যায়ে বড় বড় পদে বসাচ্ছে। এটা হলো গোটা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের অপকৌশল। আমরা দলীয়ভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছি। এখনো দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য।

এটিএম মাছুম বলেন, দেশের সব সিটি করপোরেশনে জামায়াত চায় সৎ, যোগ্য নেতা নির্বাচিত হোক। ভালো প্রার্থীদের পাশে থাকবে জামায়াত। কিছু প্রার্থী মাঠে আছেন। নির্বাচনের গ্রাউন্ডওয়ার্ক বলতে যা বোঝায় তা তারা করছেন। উপজেলাগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌরসভাতে মেয়র, কাউন্সিলর পদে আমরা যোগ্য মেধাবী ও সৎ লোকদের প্রার্থী হিসাবে দেখতে চাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর পর্যন্ত পরিচিত, গণমানুষের সেবায় নিয়োজিত লোকজনকে পরোক্ষভাবে সমর্থন দেবে জামায়াত।

জোট ছাড়াই লড়বে এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চব্বিশের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত করতেই এই কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করলেও স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত আলাদা পথে হাঁটছে জামায়াত ও এনসিপি।

দল দুটি ইতোমধ্যে আলাদাভাবে প্রার্থীও ঘোষণা করছে। এতে ১১ দলীয় জোটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শুধু সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সঙ্গে ’ঐক্য’ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে ব্যাপকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত আছে। এজন্য তৃণমূলে প্রচার-প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনও ঐক্যের ব্যানারে হোক কেউ কেউ চাচ্ছেন। আবার অনেকেই আলাদা নির্বাচনের পক্ষে মতপ্রকাশ করছেন। এ ব্যাপারে দুই দলের মধ্যে কার্যকর কোনো আলোচনা হয়নি। এখনো সময় আছে আলোচনায় বসার।

আসিফ মাহমুদ বলেন, একক নির্বাচনের প্রস্তুতি হিসাবে ইতোমধ্যে অনেক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে প্রার্থী দিয়েছি। পাঁচ সিটিতে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি সাতটিতে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীর নাম শিগগির ঘোষণা করা হবে। আমরা মনে করি, একক নির্বাচনের মধ্য দিয়ে দলের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি তৃণমূলে পৌঁছার সুযোগ হবে। তিনি বলেন, সরকার শিগগির স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও এখনো তারিখ ঘোষণা করেনি। তবে নির্বাচন কমিশন সম্ভবত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রতিটি পদেই নির্বাচন করার নির্দেশনা দিয়েছি। এককভাবে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক : এনসিপি সূত্রে জানা যায়, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউপি নির্বাচনে সদস্য পদেও প্রার্থী দেওয়া হবে। প্রার্থী বাছাই প্রক্রিয়ায়ও থাকবে চমক। বিএনপি কিংবা অন্যান্য দল থেকে বহিষ্কৃত কিংবা সরে দাঁড়ানো নেতারাও এনসিপিতে যুক্ত হচ্ছেন। নেতাদের নামও আসছে প্রার্থী তালিকায়।

দলটির নেতারা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবেন। ইতোমধ্যে ৩৩টি পৌরসভার মেয়র, ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা হয়েছে। এসব এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। দ্রুতই আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা হবে। নেতারা মনে করেন, মাঠপর্যায়ে এনসিপি ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দল থেকে অনেকেই এনসিপিতে যোগ দিচ্ছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব পদে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলে আনতে বিভিন্ন দলের প্রভাবশালী নেতাকে টার্গেট করা হচ্ছে।

সিটি নির্বাচনে নজর : এদিকে ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটে চলছে নানা হিসাবনিকাশ। সম্ভাব্য প্রার্থী নির্ধারণ, জোটগত সমন্বয় এবং দলীয় কৌশলে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ঢাকা দক্ষিণে দুই দলের তরুণ দুই প্রার্থী আসিফ মাহমুদ ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে নিয়ে আলোচনা থাকায় অনেকটা নীরব দ্বন্দ্ব তৈরি হয়েছে নেতাকর্মীদের মনে।

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করতে চাইছে জামায়াত। কয়েক মাস আগে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে প্রার্থী হিসাবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়। যদিও দলটির পক্ষ থেকে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে স্পষ্ট করা হয়েছে। কিন্তু আরও আগেই এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণের প্রার্থী করা হয়েছে। তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণাও চালাচ্ছে এনসিপি থেকে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও কুমিল্লা সিটির প্রার্থী হিসাবে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

কী বলছেন নেতারা : কুমিল্লা সিটি মেয়র নির্বাচনে এনসিপির প্রার্থী তরিকুল ইসলাম বলেন, আমাদের প্রচার-প্রচারণা চলছে। স্থানীয়ভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে। আমরা মনে করেছিলাম নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হবে। সেই প্রত্যাশা পূরণ হয়নি; বরং দিন দিন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে। ফলে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনও আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিলে আমি মনে করি, প্রতিটি ইউনিটে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির সাবেক শীর্ষ এক নেত্রী বলেন, ‘আমি মনে করি, এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের হয়েই কর্মকাণ্ড চালাচ্ছেন। এনসিপি এখন পুরোপুরি ডানপন্থি একটি দল। দিনশেষে তারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনেই যেতে পারে। এমনটা হলে এনসিপি থেকে আরও শীর্ষ নেতারা অব্যাহতি নেবেন।’

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির