শনিবার, ১০ অক্টোবর ২০২৬, আশ্বিন ২৪ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত: ০৯:১৯, ৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

শিক্ষাখাতে অপর্যাপ্ত বরাদ্দ, শিক্ষক সংকট ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিনের এসব অসন্তোষের পাশাপাশি দেশটির রাজনৈতিক সংস্কৃতি ও রাজপথের আন্দোলনের ঐতিহ্যও বিক্ষোভ বিস্তারে ভূমিকা রাখছে।

ফ্রান্সে গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শিক্ষাখাতে অপর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এ সময় তারা দেশটির বহু উচ্চবিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করেছেন। কিছু এলাকায় আন্দোলন সহিংস রূপ নিয়েছে। এতে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে। তাদের মধ্যে বাইরে থেকে আসা কতজন বিশৃঙ্খলাকারী রয়েছেন, তা জানা যায়নি বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
আরো পড়ুন

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুলগুলোতে শিক্ষক সংকট প্রকট। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোও জরাজীর্ণ।

মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিসের শিক্ষার্থী মাদালেনা বলেন, ‘কখনো কখনো আমাদের শিক্ষকেরা কয়েক সপ্তাহ অনুপস্থিত থাকেন, কিন্তু তাদের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় না।’

ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেওয়ার সময় নিজের স্কুলের পরিস্থিতি তুলে ধরে মাদালেনা আরো বলেন, সাম্প্রতিক তাপপ্রবাহের সময় তাদের স্কুলের ভবনগুলো ‘প্রচণ্ড গরম’ হয়ে উঠেছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ শুধু শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস চলার বিষয়েও অনেকের ক্ষোভ রয়েছে।

ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে এক শিক্ষার্থী বলেন, ‘আপনি সন্ধ্যা ৭টায় বাড়ি ফেরেন।

এরপর ঘুমানোর কিংবা বাড়ির কাজ করার কোনো সময়ই থাকে না।’

উচ্চশিক্ষায় ভর্তির জন্য ফ্রান্সের অনলাইন প্ল্যাটফর্ম ‘পারকুরসুপ’ নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

এই ক্ষোভের শিকড় অনেক গভীরে। বর্তমানে প্রতি ব্যাচের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী বাকালোরেয়া পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সনদ তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা দেয়, যদিও পছন্দের বিশ্ববিদ্যালয় বা বিষয়ে ভর্তির নিশ্চয়তা দেয় না। ফলে কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হয়। এ নিয়ে উদ্বেগের বড় অংশজুড়ে রয়েছে পারকুরসুপ, যার ভর্তি প্রক্রিয়াকে অনেকেই অস্পষ্ট বলে মনে করেন।

শিক্ষার্থীদের এসব অভিযোগ বাস্তব। কিন্তু শুধু এসব কারণ দিয়েই কি বর্তমান আন্দোলনের ধরন ব্যাখ্যা করা যায়? অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের পরিস্থিতি কতটা আলাদা?

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার উচ্চবিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর পেছনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর উচ্চমাধ্যমিক পর্যায়ের গড় ব্যয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করে।

শিক্ষক সংকট যে প্রকট, তা নিয়ে সন্দেহ নেই। তবে অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে এ সংকট বেশি নয়।

ওইসিডির পরিমাপ অনুযায়ী, বরং সেখানে শিক্ষক পদ শূন্য থাকার হার তুলনামূলক কম। যদিও ফ্রান্সের শিক্ষকেরা অন্যান্য অনেক দেশের শিক্ষকদের তুলনায় কম বেতন পান।

ফ্রান্সের শিক্ষার্থীদের জন্য বিকেল পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকা অবশ্যই একটি সমস্যা। তবে এর প্রধান কারণ ছুটির ঘাটতি নয়; বরং দীর্ঘ মধ্যাহ্নভোজের বিরতি ও জটিল সময়সূচি। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে বিদ্যালয়ের ছুটি বিশেষভাবে দীর্ঘও নয়।

দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকা ফরাসি শিক্ষাজীবনের দীর্ঘদিনের বাস্তবতা। তাই শুধু এ বিষয় দিয়ে বর্তমান বিক্ষোভের বিস্ফোরণ ব্যাখ্যা করা কঠিন। একইভাবে উচ্চশিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে সৃষ্ট চাপও আন্দোলনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয় না।

ইউরোপের অধিকাংশ দেশে ৮০ থেকে ৯০ শতাংশ তরুণ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা সেখানেও শিক্ষার্থীদের মধ্যে চাপ তৈরি করে।

শিক্ষাখাতে অপর্যাপ্ত অর্থ বরাদ্দ, জরাজীর্ণ ভবন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ শিক্ষার্থীদের অসন্তোষের পেছনে ভূমিকা রাখছে। তবে এসব অভিযোগ দিয়ে আন্দোলনের নজিরবিহীন ব্যাপ্তি পুরোপুরি ব্যাখ্যা করা যায় না।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সহিংসতার মাত্রার দিক থেকে এই আন্দোলন ‘নজিরবিহীন’। আন্দোলনের ব্যাপ্তি আরো তাৎপর্যপূর্ণ, কারণ এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ঝুঁকি নিতে হচ্ছে।

হুমকি বা শক্তি প্রয়োগ করে বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় অবরোধ করা বেআইনি। এ ধরনের ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পাশাপাশি ভাঙচুরকারীরাও এতে যুক্ত হয়। ফলে অনেক শিক্ষার্থী পুলিশের জনতা নিয়ন্ত্রণ অভিযানের মধ্যে পড়ে যান, যেসব অভিযানে প্রায়ই অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

সবশেষ বার্তায় ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জোর দিয়ে বলেছেন, উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘সংঘাতে জড়ানোর’ নির্দেশ নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়নি; তাদের দায়িত্ব কেবল আইন প্রয়োগ করা।

শিক্ষার্থীদের এই কৌশল বুঝতে হলে অবরুদ্ধ বিদ্যালয়ের ফটকের বাইরেও তাকাতে হবে। বুঝতে হবে ফ্রান্সের রাজনৈতিক আন্দোলনের ঐতিহ্য। দেশটিতে অনেক সময় নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি রাজপথও ক্ষমতার ওপর প্রভাব বিস্তার করেছে। শিক্ষার্থীরা এ বিষয়টি অন্যদের মতোই ভালোভাবে জানেন।

১৯৯০ সালের অক্টোবরে প্যারিসের উত্তরে অবস্থিত সেইন-সাঁ-দেনি এলাকায় একটি বিদ্যালয়ে ধর্ষণের ঘটনা ঘটে। বর্তমান অস্থিরতার অন্যতম কেন্দ্র এই এলাকাটি। ওই ঘটনা শিক্ষা খাতে অপর্যাপ্ত অর্থ বরাদ্দ ও শিক্ষক সংকটের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটায়। এর পরিপ্রেক্ষিতে সরকার উচ্চবিদ্যালয়গুলোর জন্য বর্তমান মূল্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ বরাদ্দ করে।

১৯৯৮ সালের অক্টোবরে একই ধরনের দাবিতে ফ্রান্সজুড়ে পাঁচ লাখ শিক্ষার্থী মিছিল করেন। এর ফলে বিদ্যালয় সংস্কারে প্রায় ১ বিলিয়ন ইউরো এবং অতিরিক্ত ১৪ হাজার কর্মী নিয়োগের ব্যবস্থা করা হয়।

বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরকারের সংস্কার উদ্যোগও ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় সংস্কার এবং ১৯৯৪ সালে তরুণদের জন্য কম ন্যূনতম মজুরি চালুর উদ্যোগ।

সম্ভবত শিক্ষার্থীদের আন্দোলনের শক্তির সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ২০০৬ সালের ঘটনা। সে বছর ২৬ বছরের কম বয়সীদের নিয়োগ ও চাকরিচ্যুতির নিয়ম শিথিল করে তরুণদের বেকারত্ব মোকাবেলার লক্ষ্যে একটি আইন করা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে কয়েক সপ্তাহ ধরে অবরোধ এবং সহিংসতাপূর্ণ বিক্ষোভের পর আইনটি প্রত্যাহার করা হয়।

আইনটি সংসদে পাস হয়েছিল এবং তৎকালীন প্রেসিডেন্ট জাক শিরাক তাতে স্বাক্ষরও করেছিলেন। তারপরও আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। ফলে ফ্রান্সের প্রাপ্তবয়স্করাও দেখিয়েছেন, সড়ক অবরোধের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত বদলানো সম্ভব।

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের সময় দেশজুড়ে দোকানপাটে লুটপাট এবং সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে। আন্দোলনের মুখে সরকার জ্বালানি কর বৃদ্ধির পরিকল্পনা বাতিল করে এবং ১০ বিলিয়ন ইউরো ব্যয়ের অনুমোদন দেয়।

রাজপথের আন্দোলন সব সময় জয়ী হয় না। ১৯৬৮ সালের ছাত্র-অভ্যুত্থান ফ্রান্সের প্রতিটি আন্দোলনকারী গোষ্ঠীর কাছে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমেই সেই আন্দোলনের অবসান ঘটে।

বর্তমান হাইস্কুলের শিক্ষার্থীরা এমন এক রাজনৈতিক সংস্কৃতির উত্তরাধিকারী, যেখানে বিক্ষোভকারীরা জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রশ্নে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জনমতের সমর্থন ও সরকারের দুর্বল অবস্থান

বর্তমান পরিস্থিতিতে আপাতদৃষ্টিতে শিক্ষার্থীদের পাল্লাই ভারী। বিএফএমটিভির জন্য পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ফ্রান্সের ৭২ শতাংশ মানুষ শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করেন এবং ৫৫ শতাংশ এই আন্দোলনকে সমর্থন করেন।

অনেক শিক্ষক, শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী রাজনীতিকের সমর্থন পাওয়ায় আন্দোলনকারীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আরো একটি সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে সরকার এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষমতায় নয় বছর থাকার পর প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়েছেন। ছয় মাস পর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রার্থী হতে পারবেন না।

২০২৪ সালের জুনে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার ফলে ফ্রান্সের জাতীয় পরিষদ কার্যত অচলাবস্থায় পড়েছে। প্রধানমন্ত্রী লেকর্নু নিজেকে সাম্প্রতিক স্মৃতির মধ্যে ‘সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী’ বলে বর্ণনা করেছেন। সংসদে বাজেট পাস করাতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে চলমান এই মুখোমুখি অবস্থানে সরকারের দুর্বলতাই শেষ পর্যন্ত একটি সুবিধা হয়ে উঠতে পারে। কারণ, আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীদের দাবির মুখে সরকার সহজে ছাড় দিতে পারছে না।

ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশের সমান বাজেট ঘাটতি এবং ১৯৪০-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সরকারি ঋণের বোঝা—সব মিলিয়ে লেকর্নু আর্থিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই সীমাবদ্ধতার মুখে রয়েছেন।

রাজপথে জনরোষের তীব্র চাপের মুখে তার পূর্বসূরিরা যেভাবে ছাড় দিয়েছিলেন, লেকর্নুর পক্ষে তা করা কঠিন হতে পারে।

সূত্র : বিবিসি

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির