ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের মাত্র ৮ মাস পর আবারও ভোটগ্রহণ শুরু হয়েছ ঠাকুরগাঁও-১ আসনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ; যা বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিএনপি, জামায়াতসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপনির্বাচনে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে সব ধরনের প্রচার-প্রচারণা।
এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, উপনির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এর আগে, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



