ছবি: সংগৃহীত
গত শুক্রবার জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নিজের পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, শরীর আমার, পোশাক আমার; সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যিই অস্বস্তিতে আছি। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা আমার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।
আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠালে কেমন হয়।
প্রিয়ন্তী বলেন, যারা আমার পোশাক এবং শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো।
প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



