ছবি: সংগৃহীত
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
এদিনের নির্দেশনা : হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট→হোসেনি দালান মোড়→বকশী বাজার মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→নল উমেশ দত্ত রোড→কারা সদর দপ্তর নতুন রাস্তা→চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়→চক বাজার মডেল থানা মোড়→চক-সার্কুলার রোড→চক বাজার শাহী মসজিদ→নূরাণী কোল্ড ড্রিংক্স→বেগম বাজার রোড→নাজিমুদ্দিন রোড→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
নির্দেশনা অনুযায়ী—হোসেনি দালান ইমামবাড়া→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→নাজিমুদ্দিন রোড→জেল রোড→হাজী সেলিম টাওয়ার রোড→চক-সার্কুলার রোড→চক বাজার মডেল থানা মোড়→চক বাজার→থানার সামনে শাহী মসজিদ মোড়→কারা সদর দপ্তর নতুন রাস্তা→উমেশ দত্ত রোড→বকশি বাজার (কল পাড়) মোড়→বকশি বাজার লেন→হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
আগামী শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
বাড়া→হোসেনি দালান রোড→বকশি বাজার লেন→আলিয়া মাদরাস মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→উমেশ দত্ত রোড→উর্দু রোড মোড়→হরনাথ ঘোষ রোড→লালবাগ চৌরাস্তা মোড়→গোর-এ-শহীদ মাজার মোড়→এতিমখানা মোড়→আজিমপুর চৌরাস্তা মোড়→ইডেন কলেজ→নিউমার্কেট মোড়→মিরপুর রোড→ঢাকা কলেজ→সাইন্স ল্যাব মোড়→ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড→বিজিবি ৪ নং গেট→সাত মসজিদ রোড→ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।
এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



