ছবি: সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের জন্য বি-ওয়ান/বি-টু (B1/B2) বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম-কানুন কড়াকড়িভাবে মেনে চলার নতুন একটি সতর্কবার্তা জারি করেছে।
সোমবার (৯ নভেম্বর) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা সংক্রান্ত আইন ও বিধিনিষেধ সঠিকভাবে প্রতিপালন করা আবেদনকারীর দায়িত্ব।
দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার শর্তাবলী যথাযথভাবে পালন করবেন কি না—এ নিয়ে কনস্যুলার কর্মকর্তা যদি নিশ্চিত হতে না পারেন, তবে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
মূলত আবেদনকারীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ইন্টারভিউ চলাকালে কনস্যুলার কর্মকর্তার সামান্যতম সন্দেহ বা দ্বিধা তৈরি হলেই ভিসা বাতিল বা অগ্রহণযোগ্য বলে গণ্য হতে পারে।
বার্তায় আরও গুরুত্ব দিয়ে বলা হয়, ভিসা মঞ্জুর হওয়ার পর সেটির সঠিক ও বৈধ ব্যবহার নিশ্চিত করার পুরো দায়ভার সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের ওপরই বর্তায়।
ভিজিটর ভিসার মেয়াদ ও ব্যবহারের উদ্দেশ্যে কোনো প্রকার অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত অসঙ্গতি পাওয়া গেলে পরবর্তীতে মার্কিন প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা সহ বিভিন্ন আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এমন কড়া বার্তাটি এমন সময়ে এল যখন ঢাকাস্থ ভিসা সেবায় স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধভাবে অবস্থান রোধে নিয়মিত তদারকি জোরদার করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



