বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, কার্তিক ২১ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

পোশাক খাতে অস্থিরতা: ১৪৪ উসকানিদাতা চিহ্নিত, গ্রেফতার ৩৮

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৭:২০, ৫ নভেম্বর ২০২৬

পোশাক খাতে অস্থিরতা: ১৪৪ উসকানিদাতা চিহ্নিত, গ্রেফতার ৩৮

ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিতিশীলতা ও নাশকতার নেপথ্যে বহুমুখী ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। একটি গোয়েন্দা সংস্থার নিবিড় অনুসন্ধানে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির উসকানিদাতা হিসেবে মোট ১৪৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন এলাকার গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সাঁড়াশি অভিযান চলছে।

গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক মন্ত্রী থেকে শুরু করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এবং বেশ কিছুসংখ্যক শ্রমিক সংগঠনের নেতা রাজনৈতিক ও শ্রমিক পরিচয়ের আড়ালে এই নাশকতার জাল বিস্তার করেছেন। সাধারণ শ্রমিকদের আবেগ, বিভিন্ন দাবিদাওয়া এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশের প্রধান রপ্তানি খাতকে অস্থিতিশীল করার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।

নিষিদ্ধ সংগঠনের নেতাদের তৎপরতা ও সাবেক মন্ত্রীর নাম

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। নাশকতার মূল নির্দেশদাতা হিসেবে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নাম জোরালোভাবে উঠে এসেছে। গত ৩১ অক্টোবর গাজীপুর জেলা গার্মেন্ট টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের নেতা আজগর আলীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা আজগর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বহু ব্যক্তিকে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দিয়েছিলেন। ফলে কারখানায় তার একটি অনুগত বলয় তৈরি হয়।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে তিনি ছদ্মবেশে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন। জিজ্ঞাসাবাদে আজগর আলী স্বীকার করেছেন যে, সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তাকে শ্রমিকদের মধ্যে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির সরাসরি নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারের সময়ও সাবেক মন্ত্রীর ফোন থেকে আজগরের মোবাইলে একাধিকবার কল আসছিল।

এছাড়া গোয়েন্দা জালে আটক হওয়া অন্য প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি হাবিবুল কবির ও সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মো. হৃদয় ও মোহাম্মদ পারভেজ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হযরত আলী, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ফাহিম প্রধান, জেলা ছাত্রলীগ নেতা আল ইমরান, জেলা আওয়ামী লীগ নেতা হাজি আক্তার নূর এবং আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আল মামুন পারভেজ।

মিরপুর ও গাজীপুর অঞ্চলে ছদ্মবেশী নেতাদের জাল

রাজধানীর মিরপুর ও শিল্পাঞ্চল গাজীপুরে গোয়েন্দা অভিযানে নিষিদ্ধ সংগঠনের বহু নেতাকর্মী ও তথাকথিত শ্রমিকনেতা গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া ১১ জনের সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে কামাল গাজী শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের ১০ জনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি মোরশেদ আলম কাউছার, গ্রিন বাংলা গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, বাংলাদেশ গার্মেন্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশনের তথ্য সম্পাদক মোস্তফা কামাল, ‘গাজীপুর গার্মেন্ট শ্রমিক’ ফেসবুক পেজের প্রশাসক ফুয়াদুর রহমান নির্জন এবং শ্রীপুর থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেন।

শ্রমিক ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের শীর্ষ নেতাদের তালিকা

সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার পেছনে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের শীর্ষস্থানীয় নেতাদের নামও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় থাকা সাভার-আশুলিয়ার উসকানিদাতারা হলেন—বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন সম্পাদক খায়রুল মামুন মিন্টু, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আল কামরান, জাতীয় গার্মেন্ট শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান (বড়), সবুজ বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠাণ্ডু, বাংলাদেশ শ্রমজীবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান (ছোট), ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স আঞ্চলিক কমিটির সভাপতি ইমন শিকদার, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি মোছা. নাজমা আক্তার, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক কল্যাণ সম্পাদক রাসেল প্রামাণিক, বাংলাদেশ গার্মেন্ট লেবার কংগ্রেস আঞ্চলিক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (ছোট) এবং বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জীবন।

গাজীপুর শিল্পাঞ্চলে উসকানিদাতা হিসেবে চিহ্নিত অন্যান্য শীর্ষ সংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন—সিপিবির সদস্য ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ঢাকা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মোশরেফা মিশু, মুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন গাজীপুর শাখার সাধারণ সম্পাদক সাগর আহমেদ (বাদশা), এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ডলি আক্তার রেহেনা।

এছাড়াও তালিকায় নাম রয়েছে—সদর মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মণ্ডল, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন গাজীপুর শাখার সভাপতি রাসেল মণ্ডল, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার ও সভাপতি আমিনুল ইসলাম, মাদারল্যান্ড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা ও সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, বাংলাদেশ গার্মেন্ট টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স গাজীপুর শাখার সহসভাপতি মোহাম্মদ তাওহিদ মিয়া, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্ট ও দর্জি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শরীফ মিয়া, গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলনের ইকবাল কবির, একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহীন ভূঁইয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, গার্মেন্ট শ্রমিক ঐক্য লীগের সভাপতি হাসনা আলম আসমা, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের মানিক ও আলম এবং বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আতিকুর রহমান।

নারায়ণগঞ্জ অঞ্চলের উসকানিদাতা শ্রমিক নেতাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক নেতা মাহবুব আলম ইসমাইল, জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী নূরে আলম, গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিন এবং শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফ হোসেন।

কারখানার শ্রমিক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা

গোয়েন্দা প্রতিবেদনে শুধু পেশাদার শ্রমিকনেতা বা রাজনৈতিক পদধারীরাই নন, বরং বিভিন্ন কারখানার সাধারণ কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের একটি অংশের নামও উঠে এসেছে যারা উসকানিদাতা হিসেবে কাজ করছেন।

কালিয়াকৈর ও আশপাশের বিভিন্ন কারখানার সিনিয়র অপারেটর বাহাদুর মিয়া, হিমেল সরকার, বাবু মিয়া, কাজী ওয়াহিদ, আনিসুর রহমান, সিনিয়র অপারেটর খুকি বেগম, জুনিয়র অপারেটর ফজলুর রহমান, কোয়ালিটি ইন্সপেক্টর নাসির উদ্দিন ও আমির হোসেন, অপারেটর গিয়াস উদ্দিন ও দীপঙ্কর চন্দ্র বর্মণ, সুইং সেকশনের অপারেটর রত্না বেগম (কানা) ও মোসাম্মৎ নাসরিন, গাজীপুর সদরের পলাশতলীর সিনিয়র অপারেটর আবু তালেব, প্রতাপপুরের সিনিয়র অপারেটর জসীমউদ্দীন, নীলফামারীর সুইং সেকশনের অপারেটর শ্যামলী আক্তার, লক্ষ্মীপুরের সিনিয়র অপারেটর মতিন উদ্দিন, নারায়ণগঞ্জের জাহাঙ্গীর (কালিয়াকৈরে অবস্থানরত), সিরাজগঞ্জের ফিনিশিং সেকশনের আয়রনম্যান আব্দুল আলিম, জামালপুরের হেলপার আব্দুল ওয়াহাব এবং হা-মিম গ্রুপে কর্মরত আখতারুজ্জামান এই তালিকার অন্তর্ভুক্ত।

পাশাপাশি কালিয়াকৈর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সেলিমের নামও নাশকতার পরিকল্পনাকারী ও উসকানিদাতা হিসেবে জোরালোভাবে এসেছে।

কারখানাকেন্দ্রিক সংঘাত ও বহিরাগতদের প্রবেশ

গাজীপুর অঞ্চলে বর্তমানে প্রায় ২ হাজার ৭০০টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ভোগড়া রোডেই রয়েছে প্রায় ৩০০টি কারখানা। ৫০টিরও বেশি বড় কারখানার প্রতিটিতে পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সম্প্রতি স্টারলিং অ্যাপারেলস, অ্যাপেক্স ফুটওয়্যার, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড এবং অ্যাসেন্সিয়াল ক্লোদিং লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে সংঘটিত অসন্তোষ ও সহিংসতার পেছনে এই চক্রের সুনির্দিষ্ট ভূমিকা ছিল বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন আন্দোলনের সময় মুখোশ পরা সন্দেহভাজন বহিরাগতদের শ্রমিকদের মিছিলে ও সামনে থেকে উসকানি দিতে দেখা গেছে। তারা মূলত পোশাকশ্রমিক নন, বরং নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। নিজেদের রাজনৈতিক ও দলীয় পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সংহতি প্রকাশের ছলে তারা নাশকতামূলক উদ্দেশ্যে শ্রমিকদের মাঝে প্রবেশ করছেন। উদাহরণস্বরূপ—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস আই সাজবুল ইসলামের নাম উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তিনি শ্রমিকদের মিছিলে অংশ নিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্টের মাধ্যমে শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়ানোর চেষ্টা চালিয়েছিলেন।

সরকারের সতর্কতা ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ

পোশাকশিল্পকে অস্থিতিশীল করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের সুনির্দিষ্ট তথ্য গত ১০ অক্টোবর গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে জমা দেওয়ার পরই প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকের পর রাজনৈতিক শাখা থেকে বিশেষ সতর্কবার্তা দিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে, বর্তমান সরকার পোশাকশ্রমিকদের ন্যায্য বেতন ও জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করা হবে। এই সময়ে কোনো ধরনের প্ররোচনা বা উসকানিতে পা না দিয়ে শ্রমিকসহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছিল।

তবে সরকারি আহ্বানের তোয়াক্কা না করে গত ১ নভেম্বর থেকে শিল্পাঞ্চলগুলোতে হঠাৎ করেই আন্দোলন তীব্র আকার ধারণ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতা ও পরিকল্পিত অসন্তোষ সৃষ্টির পেছনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ উসকানি রয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদকসহ একাধিক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।

শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং শিল্প পুলিশ দেশজুড়ে ব্যাপক ও কঠোর অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপি একা ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। মিরপুর, আশুলিয়া ও গাজীপুর এলাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে মিরপুরে সংঘটিত সহিংসতার ঘটনায় একাধিক মামলায় অন্তত ৬০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে জড়িত বাকি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে শিল্পাঞ্চলের সুরক্ষায় অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে শিল্পাঞ্চলগুলোতে ইতিমধ্যে যৌথ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অপরাধীদের যেকোনো অপতৎপরতা রুখতে আধুনিক ড্রোন এবং পুলিশ সদস্যদের শরীরে ধারণযোগ্য ক্যামেরার (বডি ওর্ন ক্যামেরা) মাধ্যমে সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি বজায় রাখা হচ্ছে।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির