ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন। তবে এবার কারণ একেবারেই ব্যক্তিগত এবং আবেগঘন—তার সন্তানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা। নিজের ছেলের অসুস্থতা, জন্মদিনের আয়োজন এবং কাছের মানুষের আচরণে তিনি এতটাই ব্যথিত হয়েছেন যে ক্ষোভে এক পর্যায়ে লিখে ফেলেছেন, “তোদের ভাইরাল করব জুতার বাড়ি দিয়ে।”
শনিবার (১৬ আগস্ট) ফেসবুকে ছেলের ছবি আপলোড করেন পরীমণি। ছবিতে দেখা যায়, ছেলে পদ্ম ভীষণ জ্বরে কাতরাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ছেলের এমন জ্বর, একজন মায়ের অবস্থায় কী চলে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদের একটারেও আমি ছাড়তেছি না। কুত্তার বাচ্চাগুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার দরকার নাই, দাঁড়া করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।”
পরীমণির এই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কাড়ে। অনেকেই কমেন্টে তার ছেলের সুস্থতা কামনা করেন, তবে বিষয়টি স্পষ্ট হয়—তিনি ক্ষুব্ধ হয়েছেন কাছের মানুষদের আচরণে।
এর আগে একই দিনে আরও একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। সেখানে তিনি জানান, ছেলে পদ্মর জন্মদিন উপলক্ষে গত ১০ আগস্ট একটি ইভেন্ট আয়োজন করেছিলেন। উদ্দেশ্য ছিল একান্ত ঘনিষ্ঠজনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু তার অভিযোগ, ওই অনুষ্ঠানে কিছু মানুষ গোপনে ভিডিও ধারণ করে রিলস বানিয়ে ছড়িয়ে দিয়েছে।
তিনি লেখেন, “আমার জীবনের সব আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি, তারা বারবার প্রমাণ করছে তারা আমার জীবনের গু মাত্র। তারপরও সহ্য করেছি, কিন্তু আর পারছি না। এবার কবর দিয়ে দেব। আজ ফেসবুকে ঢুকতেই দেখি, আমার বাচ্চাদের নিয়ে টানাটানি শুরু হয়েছে। উল্লুকের মতো আমার ইভেন্টে এসে রিলস বানিয়ে ভরাইয়া ফেলছে তাদের সোশ্যাল মিডিয়া। সামনে পরলে থাপড়াইয়া দিবো তিন মিনিট। আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসার উপাদান না।”
পরীমণির বক্তব্য থেকে স্পষ্ট, তার সন্তানের ব্যক্তিগত মুহূর্তকে ব্যবহার করে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে চাইছে। তিনি এটিকে দেখছেন ‘ভিউ বাণিজ্য’ হিসেবে। তাই এত ক্ষোভ প্রকাশ করছেন।
ভক্তরা তার ক্ষোভের সঙ্গে একমত হয়ে লিখেছেন, সন্তানদের নিয়ে কখনোই কারও ব্যবসা বা প্রচারণা করা উচিত নয়। অনেকেই পরীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সন্তানের অসুস্থতা, ব্যক্তিগত মুহূর্তের অপব্যবহার এবং কাছের মানুষদের ভিন্ন আচরণে ভীষণ হতাশ পরীমণি। তাই তিনি হয়তো কঠোর শব্দ ব্যবহার করেছেন। তবে তার বার্তাটা স্পষ্ট—সন্তান কোনোভাবেই বিনোদনের উপাদান বা ব্যবসার সামগ্রী হতে পারে না।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



