বুধবার, ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২

বাংলা বার্তা || Bangla Barta

জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েটরা কে কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৮:১০, ২০ জানুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েটরা কে কার মুখোমুখি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তালিকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা থাকছেন তা আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই জানা যাবে। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। কিন্তু তার আগেই ভোটের লড়াইয়ে সবার নজর হেভিওয়েট প্রার্থীদের দিকে। তাঁরা কে কোথায় লড়ছেন তা চূড়ান্ত হয়ে গেছে।

চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলের কেন্দ্রীয় ও প্রভাবশালী প্রার্থীদের কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—এ নিয়ে চলছে নানা আলোচনা, হিসাব-নিকাশ।

বিএনপি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে। ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক) আসনে তারেক রহমানের মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর স ম খালেদুজ্জামান। আর বগুড়া-৬ আসনে (সদর) রয়েছেন জামায়াতের মো. আবিদুর রহমান, জাতীয় পার্টির আতিক আহমেদসহ ৯ জন প্রার্থী।

ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে লড়বেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াতের দেলাওয়ার হোসেন। এই আসনের আরেকজন বৈধ প্রার্থী হলেন ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতের মোহাম্মদ শফিউল আলম। নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এই আসনে জামায়াতের প্রার্থী মো. আমজাদ হোসেনের পরিবর্তে এনসিপির মো. গোলাম সারওয়ারকে (সারওয়ার তুষার) ছেড়ে দেওয়া হয়েছে। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন মো. মনিরুজ্জামান।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই আসনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লাহ আল ফারুক। ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ। এই আসনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াত জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক নাঈম। আসনটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মোসলেহ উদ্দিনও রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচনে অংশ নেবেন ঢাকা-৩ (কেরানীগঞ্জের আংশিক) আসন থেকে। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াতের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) আসনের প্রার্থী। তাঁর সঙ্গে জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে প্রার্থিতা বহাল রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর। আসনটিতে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনের। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী শামা ওবায়েদের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের বহুল আলোচিত প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন ভোলা-১ (সদর) আসন থেকে। এই আসনে জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হতে পারে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই আসনে বিএনপির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. হাসান মাহমুদ। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি প্রার্থী গণঅধিকার থেকে পদত্যাগকারী রাশেদ খান। আসনটিতে জামায়াতের প্রার্থী মো. আবু তালিব। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজও শক্ত অবস্থানে রয়েছেন।

জামায়াতে ইসলামী : জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিতদের মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান লড়বেন ঢাকা-১৫ (কাফরুল ও মিরপুর থানার আংশিক) আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মো. শফিকুল ইসলাম খান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লড়বেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মো. কামরুল হুদা এবং আরো সাতজন। জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান প্রার্থী হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. সুলতানুল ইসলাম তারেকও রয়েছেন। দলটির আরেক নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী হয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও ক্যান্টনমেন্টের আংশিক) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনে আপিল করে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থিতা ফেরত পেয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন দুইবারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান লড়বেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন দুইবারের সংসদ সদস্য এম আকবর আলী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান লড়বেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে। এই আসনে বিএনপি জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী রয়েছেন সাইফুল হক ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রার্থী হয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলটির ঢাকা দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল প্রার্থী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন চারবারের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ ছাড়া জামায়াতের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী আওয়ামী লীগ সরকার আমলে গুমের শিকার মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) প্রার্থী হয়েছেন ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বলপূর্বক গুমের শিকারদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম।

এ ছাড়া জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন নিজ দল এনডিএম ছেড়ে আসা ববি হাজ্জাজ। ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এই আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদিন।

হেভিওয়েটরা কে কার মুখোমুখি

এনসিপি : ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে লড়বেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা। পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসন থেকে নির্বাচন করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে লড়বেন এসসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আসনটিতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এ ছাড়া আগেই উল্লেখ করা হয়েছে, ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লড়তে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে।

আলোচিত অন্য প্রার্থীরা : রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মো. সামসুজ্জামান সাবু এবং জামায়াতের প্রার্থী মো. মাহবুবুল হক বেলাল। বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি জোটের পক্ষ থেকে  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। এই আসনে বিএনপির প্রার্থী মীর শাহ আলম প্রার্থিতা প্রত্যাহার করলে মান্নাকে লড়তে হবে জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের সঙ্গে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ড. রেজা কিবরিয়া। আসনটিতে জামায়াতের প্রার্থী রয়েছেন মো. শাহজাহান আলী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এনসিপি ছেড়ে আসা তাসনিম জারা লড়বেন ঢাকা-১০ আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াতের প্রার্থী কবির আহমেদ। এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়াও রয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে লড়বেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফরহানা। এই আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিবের সঙ্গে রুমিন ফরহানার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে। এই আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল খালেক স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আসনটিতে জামায়াতের প্রার্থী রয়েছেন মো. মহসীন।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে ‘বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ’ ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার চীন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্র উপদেষ্টা তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট গণভোট নির্বাচনের দিন বা আগে, সংসদই হবে সংবিধান সংস্কার পরিষদ বাতিল হচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট জাতীয় নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত প্রশাসন? হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির