ছবি: সংগৃহীত
পরকীয়া কেলেঙ্কারির জেরে পদত্যাগের সপ্তাহ না পেরোতেই এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জেনসেনকে তাঁর পুরোনো পদে ফিরিয়ে দেওয়া হলে তিনি বিন্দুমাত্র আপত্তি করবেন না।
গত সোমবার (১৬ নভেম্বর) হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। তাঁর এমন বক্তব্য সিলিকন ভ্যালিতে হুয়াংয়ের প্রত্যাবর্তনের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
এর আগে গত ১২ নভেম্বর নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জেনসেন হুয়াং।
চীনা নারী গুপ্তচরসহ এনভিডিয়ার দুই কর্মীর সাথে তাঁর পরকীয়ার সম্পর্ক ফাঁক হওয়ার পরই মূলত এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। একের পর এক এমন ব্যক্তিগত কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
তবে হুয়াংয়ের পদত্যাগের পরই প্রযুক্তি বিশ্বে শুরু হয় নতুন সমীকরণ। তাঁকে পুনরায় এনভিডিয়ার নেতৃত্বে ফিরিয়ে আনতে সিলিকন ভ্যালির প্রভাবশালী নির্বাহীরা একজোট হয়েছেন।
হুয়াংকে ফেরাতে প্রভাবশালী ব্যক্তিরা একটি বিশেষ ‘ওয়ার রুম’ গঠন করেছেন। তাঁরা এনভিডিয়ার পরিচালনা পর্ষদের পাশাপাশি হোয়াইট হাউসের সমর্থন পেতেও জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
এই উদ্যোগে প্রকাশ্যেই সমর্থন যুগিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁর পাশাপাশি এপিক গেমসের সিইও টিম সুইনি ও ওয়াই কম্বিনেটরের গ্যারি ট্যানও হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
সাধারণ কর্মী ও সমর্থকদের মাঝেও এর জোরালো প্রতিক্রিয়া দেখা গেছে। ‘জেনসেনকে ফিরিয়ে আনো’ শিরোনামে একটি অনলাইন পিটিশনে ইতিমধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
এনভিডিয়ার বর্তমান ও সাবেক বহু কর্মী এই পিটিশনে অংশ নিয়ে তাঁদের প্রিয় সিইওকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগকারীরাও বোর্ডের ওপর চাপ সৃষ্টি করছেন। অল্টিমিটার ক্যাপিটাল এবং অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের মতো বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদকে একটি খোলা চিঠি দিয়েছে।
তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাড়াহুড়ো করে নতুন কোনো সিইও নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। বরং জেনসেন হুয়াংকে স্বপদে ফিরিয়ে আনার বিকল্পটি যেন খোলা রাখা হয়।
ডোনাল্ড ট্রাম্পের সাথে জেনসেন হুয়াংয়ের সুসম্পর্কের বিষয়টি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পরকীয়া কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরও ট্রাম্প নিজে জেনসেনকে ফোন করে সমবেদনা জানিয়েছেন।
তবে জেনসেনের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের এই ইতিবাচক মনোভাব মার্কিন প্রশাসনের সবার সাথে মিলছে না। বিশেষ করে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের অবস্থান এর ঠিক বিপরীত।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়াকে সংকট কাটাতে বাইরের নতুন কাউকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে এই পুরো কেলেঙ্কারিতে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও বড় ধরনের সমালোচনার মুখে পড়েছেন। জেনসেনের পরকীয়ার বিষয়টি আগে থেকেই জানা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় তোপের মুখে আছেন।
সবমিলিয়ে, জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর কেটে গেছে মাত্র কিছুদিন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এনভিডিয়ার মসনদে তাঁর প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার কি না, সেটাই দেখার বিষয়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



