ছবি: সংগৃহীত
মা হওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের দুটি ছবি শেয়ার করতেই তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন সোহিনী। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’ অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো প্রকাশের প্রথম ১০ মিনিটেই দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।
গত ২০ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার সুখবর জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জন্ম নেয় সোহিনী ও তাঁর স্বামী শোভনের প্রথম সন্তান।
সেদিন ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। সেখানে তারা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে।
তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’
এর আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার খবর দেন সোহিনী। বেবিবাম্প আগলে স্বামী শোভনের সঙ্গে একটি আদুরে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান অভিনেত্রী। সেই সুখবরে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ভেসেছিলেন দুজন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই তাদের সংসারে আসে নতুন অতিথি। এবার প্রথমবার সন্তানের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



