ছবি: সংগৃহীত
গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকালেই নয়, পুরো সময়জুড়েই জনসচেতনতা তৈরি করা জরুরি।তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম যদি সচেতনভাবে এগিয়ে আসে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব। শনিবার ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস-এর উদ্যোগে একটি আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো: আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ইলমি সুচনা।
অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন ও নিয়ম-নীতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচারের কার্যক্রমও শুরু করা হয়।
ফোরাম অফ ইয়ং প্রফেশনালস (ঋণচ)-এর পক্ষ থেকে উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা।
সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



