শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, কার্তিক ২৯ ১৪৩৩

বাংলা বার্তা || Bangla Barta

ককটেল ও আগুন আতঙ্ক: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৯:৩০, ১৩ নভেম্বর ২০২৫

ককটেল ও আগুন আতঙ্ক: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে বিরাজ করছে এক অস্বস্তিকর নৈঃশব্দ্য, আতঙ্ক এবং অনিশ্চয়তা। নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবার ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বুধবার সন্ধ্যার পর থেকেই দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর রাস্তাঘাট ফাঁকা, দূরপাল্লার বাস প্রায় বন্ধ, আর শহরের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও ভয় সৃষ্টি করেছে।

বুধবার রাজধানীর অন্তত পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নয়টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকলেও নাশকতা ঠেকাতে ব্যর্থ হচ্ছে বলে জনমনে প্রশ্ন উঠছে।

রাজধানীতে আতঙ্কের রাত

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনের কোচে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত নিভিয়ে ফেললেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেজগাঁও রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, “অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি আউট লাইনে থাকা একটি কোচে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।”

একই রাতে শান্তিনগর, মৌচাক, কারওয়ান বাজার, মিরপুর, পল্লবী, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরিত হলে একজন পথচারী আহত হন। ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে কেউ ককটেলগুলো নিক্ষেপ করেছে।”

এছাড়া রাজধানীর মৌচাক ফরচুন মার্কেটের সামনেও ওপর দিক থেকে ছোড়া একটি ককটেল বিস্ফোরিত হয়, সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনে জ্বলছে যানবাহন

বুধবার দুপুরে মিরপুর-১ নম্বরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায় দোলাইরপাড়ে আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি তারা।

গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও মাদারীপুরেও একই ধরনের ঘটনা ঘটেছে। ফেনীর মহীপালে যাত্রীবাহী বাসে আগুন, মাদারীপুর সদরে ককটেল বিস্ফোরণ—এসব ঘটনা নাগরিক জীবনে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করেছে। গাজীপুরের ভোগড়া, শ্রীপুর ও চক্রবর্তী এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুই যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

‘ঢাকা লকডাউন’ ঘিরে গোয়েন্দা তৎপরতা

আজ বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড়, হোটেল, মেসবাড়ি ও ছাত্রাবাসে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাজধানীতে আগত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান শনাক্তে বিশেষ নজরদারি চলছে। ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সতর্কতা

আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা নানা উস্কানিমূলক বার্তা প্রচার করছেন। এ কারণে ট্রাইব্যুনাল চত্বর, আদালতপাড়া ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

নাশকতা রোধে গ্রেপ্তার অভিযান

ডিএমপি সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তারা নাশকতা ও সহিংসতা পরিকল্পনার সঙ্গে জড়িত।

রংপুর, নাটোর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায়ও গ্রেপ্তার অভিযান চলছে। নারায়ণগঞ্জে গত ৩৬ ঘণ্টায় দলটির ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রলবোমা, ককটেল ও গানপাউডার উদ্ধার করে পুলিশ তিনজনকে আটক করেছে।

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় মঙ্গলবার রাত ২টার দিকে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে। ব্যাংক ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, “নাইটগার্ড ঘটনাটি বুঝতে পেরে আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই।”

গ্রামীণ টেলিকম ট্রাস্টে বোমা উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন নিসর্গ রিসোর্ট থেকে বুধবার ভোরে দুটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। রিসোর্টটির চেয়ারম্যান নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও একই রিসোর্টে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। পুলিশ ধারণা করছে, রাজনৈতিক অস্থিরতাকে ঘিরে আতঙ্ক তৈরি করতে পরিকল্পিতভাবে এসব বোমা রাখা হয়েছিল।

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও নাশকতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও প্রশাসনের আশ্বাস

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, “রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। পেট্রলবোমা বা সহিংসতার কোনো চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, “১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রেলওয়ে ও সেতুগুলোতে বিশেষ নিরাপত্তা

রেলপথ, রেলস্টেশন, সেতু ও সরকারি স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। রেলওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোবাইল টহল জোরদার করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে সড়ক ও মহাসড়কে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

আতঙ্কে জনজীবন স্থবির

রাজধানীর বাস টার্মিনালগুলো ফাঁকা, দীর্ঘপথে বাস চলাচল সীমিত, গণপরিবহনে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকেই অধিকাংশ রাস্তায় যানবাহন চলাচল একেবারে কমে যায়। দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যায়, কর্মজীবী মানুষ দ্রুত বাড়ি ফিরতে থাকে।

ঢাকার ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির এক নেতা বলেন, “মানুষ এখন আতঙ্কে আছে। কখন কোথায় বিস্ফোরণ হবে বলা যায় না। আমরা নিরাপত্তার স্বার্থে দোকান বন্ধ রাখছি।”

সরকারের কঠোর অবস্থান

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, “কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা সহ্য করা হবে না। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমান পরিস্থিতিতে রাজধানী কার্যত এক প্রহরার শহর—রাস্তায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, রেলপথে জোরদার নজরদারি, আর নাগরিকেরা আতঙ্কে ঘরবন্দী। ককটেল বিস্ফোরণ, আগুন আর গুজবে জর্জরিত এই অস্থির পরিবেশে সবাই এখন একটাই প্রত্যাশা করছেন—দেশে যেন আবারও স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসে।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা নবম পে স্কেল: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে বৈঠক ‘ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আশা জাগাচ্ছে শ্রমবাজার পুঁজিবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির