ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। চার দিনের জন্য এসব সেবা সীমিত রাখা হয়। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্ল্যাটফর্মে গ্রাহকেরা একবারে এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। গত রোববার রাতে এ সংক্রান্ত ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক এবং সেদিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়। তবে গত রাত ১২টার পর থেকে এসব সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। এ নিষেধাজ্ঞার কারণে লেনদেন করতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতায় পরিচালিত আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-টু-ব্যক্তি (পিটুপি) লেনদেনের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এমএফএসে ব্যক্তি-টু-ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন সেবা বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল ছিল। পাশাপাশি, আইবিএফটির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যক্তি-টু-ব্যক্তি লেনদেন পুরো সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



