ছবি: সংগৃহীত
২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল— এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইভার্স ইজাবস বলেন, কোন ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্যোশাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিলো বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে, প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত।
সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিলো। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে।
তিনি আরও বলেন, ভোটের পরবর্তী সময় সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



