দুর্ঘটনায় নিহতদের মরদেহ (ছবি: সংগৃহীত)
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়েসহ মারা গেছেন ৩ জন। একই সাথে আহত হন আরও ২ জন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ।
নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩) এবং দাওগাঁও ইউনিয়নের পল্লি চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।
ওসি ফারুক আহমেদ আরও জানান, এ দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এসএ
.png)
.png)
.png)



