ছবি সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসের চাপায় কমপক্ষে ছয়জন গার্মেন্টস কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন— উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার(৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ময়মনসিংহ গন্ডখোলা গ্রামের সোহেল মিয়া(৩২) এবং আরও দুই জন অজ্ঞাত রয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে শেরপুর থেকে ঢাকা গামী এস এস ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাংচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে লাবিব গার্মেন্টসের পোশাক শ্রমিকরাও ঐ স্থানে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় পেছন থেকে রাসেল স্পিনিং মিলের রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহন দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। পরে উপজেলা হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমাইন উদ্দিন জানান, সকাল আটটার দিকে ত্রিশাল উপজেলার চেলেরঘাটে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
.png)
.png)
.png)



