ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনে ‘ডাক নাম’ যোগ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। শনিবার (৭ মার্চ) এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যক্তি আর পরিচয় লুকাতে পারবে না।
এছাড়া নিবন্ধন ফরম-২ তে ভোটারের এলাকার সম্মানিত কোনো ব্যক্তির সুপারিশ নেওয়ার ঘর রাখা হচ্ছে। এতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের ভোটার হওয়া কঠিন হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



