ছবি: সংগৃহীত
কাতারে চানিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার।
রোববার (২১ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।
তিনি জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট।
নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং গাছবাড়ি এলাকার কাদের আহমদ।
প্রবাসী বাংলাদেশী সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



