ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ ৭ম দিনে গড়িয়েছে। এরই মধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। হতাহত হয়েছেন প্রায় সব দেশেরই মানুষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গত শনিবার ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ শিক্ষার্থীসহ দেশজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে শত শত মানুষ আহত হয়েছেন।
ইসরাইল: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে এক হামলায় নয়জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় কয়েকশ ইসরাইলি আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে নিশ্চিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়জন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
লেবানন: গত সোমবার থেকে ইসরাইলের হামলায় হামলায় লেবাননে কমপক্ষে ৭৭ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।
বাহরাইন: বাহরাইনের সালমান শিল্প নগরীতে গত সোমবার ইরানের হামলায় ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।
কুয়েত: দেশটিতে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ অন্তত চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
ওমান: চলমান সংঘাতে দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত: চলমান সংঘাতে অন্তত তিনজন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।
কাতার: চলমান সংঘাতে ইরানের হামলায় ১৬ জন আহত হয়েছেন।
জর্ডান: ৫ জন আহত হয়েছেন।
ইরাক: ইরানের প্রতিবেশী দেশটি জানিয়েছে চলমান সংঘাতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



