ছবি: সংগৃহীত
বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর ‘ফিরে আসার’ কনসার্ট বিশ্বজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে। সশরীরে কনসার্টে উপস্থিত থাকতে না পারলেও বিশ্বজুড়ে অসংখ্য মানুষ নেটফ্লিক্সের স্ট্রিমিং সেবার মাধ্যমে এই মহোৎসবে যোগ দেন। বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দক্ষিণ কোরিয়ার আইন মেনে বিটিএসের সদস্যরা বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। প্রায় এক বছরের মতো বিটিএসের সব কার্যক্রম বন্ধ থাকার পর গত শনিবার ব্যান্ডের সাত সদস্য প্রথমবারের মতো এক হয়ে গান পরিবেশন করেন।
এর একদিন আগেই তাদের সর্বশেষ অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ পায়। বিটিএসের টিকিট বিক্রি নিয়ে ব্যাপক অনিয়ম শনাক্ত, তদন্ত করছে সিউল। তবে প্রকৃত দর্শকের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক সময় পরিবারের একাধিক সদস্য বা বন্ধু-পরিজন একত্র হয়ে নেটফ্লিক্স উপভোগ করেন। ওই সংখ্যা অ্যাপের পক্ষে জানা সম্ভব নয়। প্রতিষ্ঠানটি জানায়, ‘বিরতিতে থাকার সময় বিটিএসের প্রভাব আরও তীব্র হয়েছে’।
সিউলের গোয়াংঘওয়ামুন চত্বরে আয়োজিত লাইভ অনুষ্ঠানটি ৮০টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নেয়। ২৪টি দেশে প্রথম স্থানে ছিল এই সঙ্গীতানুষ্ঠান। এটাই ছিল নেটফ্লিক্সের প্রথম লাইভ সঙ্গীতানুষ্ঠান। এর আগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা লাইভ দেখালেও গানের জগতে এটাই তাদের প্রথম পদচারণা। এমন কী, দক্ষিণ কোরিয়াতেও এর আগে কোনো অনুষ্ঠানে অংশ নেয়নি নেটফ্লিক্স।
কনসার্টের শুরুতে বিটিএস নতুন অ্যালবামের গান ‘বডি টু বডি’ পরিবেশন করে। এই গানে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী ফোক গান ‘আরিরাং’ এর একটি কোরাস যোগ করা হয়েছে। ৮০ দেশের ৩৮০০ সিনেমা হলে সরাসরি সম্প্রচার হবে বিটিএসের কনসার্ট। বিচ্ছেদ নিয়ে লেখা ফোক গানটিকে অনেকেই দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীতের আখ্যা দেন। উপস্থিত দর্শকরা ব্যান্ডের হিট গানগুলোর সুরে সুর মেলান। গ্লোস্টিক ও মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে এই স্মরণীয় কনসার্ট উপভোগ করেন তারা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রে আয়োজিত এই কনসার্টের ভেনু ও আশেপাশের এলাকায় লাখো মানুষ জমায়েত হন। টিকিট বিক্রি ও মোবাইল ফোন ব্যবহারের ডেটা থেকে জানা যায়, উপস্থিত জনতার সংখ্যা এক লাখের মতো। স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এর বরাত দিয়ে ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জানিয়েছে, সর্বশেষ অ্যালবামের গান ‘সুইম’ প্রতিদিনের বৈশ্বিক শীর্ষ গানের তালিকায় টানা তিন দিন প্রথম অবস্থানে ছিল। মুহূর্তেই শেষ বিটিএসের ৩ কনসার্টের সব টিকিট। নতুন অ্যালবামটি প্রকাশের দিনই চল্লিশ লাখ কপি বিক্রি হয়েছে। শনিবারের কনসার্ট শেষে ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে বিটিএস। ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরে এই ট্যুর শুরু হবে। আগামী বছর পর্যন্ত এই ট্যুর চলবে। এ সময় ব্যান্ডটি এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার ৩৪ শহরে ৮২টি কনসার্টে অংশ নেবে।
ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের সব টিকিট বিক্রি হয়ে যায়। বিশেষজ্ঞদের মত, আরিরাং অ্যালবামে প্রথাগত কোরীয় সঙ্গীতের সঙ্গে পপ গানের সমন্বয় ঘটিয়ে এক অনন্য সুর তৈরি করেছে বিটিএস। নতুন গানের চমকের সঙ্গে পুরনো গানের নস্টালজিয়া—সব মিলিয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বিটিএস উন্মাদনা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



