ছবি: সংগৃহীত
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিপিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।
নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে।
জ্বালানি তেলের বর্তমান মজুত তালিকা
| পণ্য | মোট মজুত | ব্যবহারযোগ্য মজুত | মজুত কাল |
| ডিজেল | ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন | ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টন | ১৪ দিন |
| অকটেন | ৩৭ হাজার মেট্রিক টন | ৩৪ হাজার মেট্রিক টন | ২৮ দিন |
| পেট্রোল | ২১ হাজার মেট্রিক টন | ১৯ হাজার মেট্রিক টন | ১৫ দিন |
| ফার্নেস অয়েল | ৮৫ হাজার মেট্রিক টন | ৭৬ হাজার মেট্রিক টন | ৯৩ দিন |
| জেট এ-১ | ৬০ হাজার মেট্রিক টন | ৫৫ হাজার মেট্রিক টন |
৩০ দিন |
.png)
.png)
.png)



