ছবি: সংগৃহীত
ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন (উত্তোলন) সাময়িকভাবে স্থগিত করেছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি- কাতারএনার্জি। সোমবার (২ মার্চ) প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে রয়েছে রাস লাফান—স্থলভিত্তিক একটি বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র—এবং মেসাইইদ, যা কাতারের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি কাতারের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত, এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে মেসাইইদ শিল্পাঞ্চল কাতারের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতের একটি কেন্দ্রীয় অবকাঠামো।
উপসাগরীয় এই দেশটি বিশ্বের শীর্ষ এলএনজি উৎপাদকদের অন্যতম। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পাশাপাশি কাতার বৈশ্বিক এলএনজি বাজারে প্রধান সরবরাহকারী হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের এই উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



