ছবি: সংগৃহীত
২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় সাকিবকে।
সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। গুঞ্জন ছিল, দ্রুতই ফিরবেন এমনকি পাকিস্তান সিরিজেও দেখা যেতে পারে তাকে। কিন্তু আশার আলো জ্বলতেই শুরু হয়েছে ‘যদি-কিন্তু’র হিসাব।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসজেএ)-এর ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’
ফারুকের বক্তব্যে স্পষ্ট ক্রিকেট বোর্ড তাদের দায়িত্ব শেষ করেছে, এখন সিদ্ধান্ত সরকারের কোর্টে।অর্থাৎ সাকিবের ফেরা শুধুই ক্রিকেটীয় ইস্যু নয়, প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে আছে এতে। তবে কথার শেষটা ফারুক আহমেদ টেনেছেন এক আবেগী আহ্বানে।
তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



