ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী।
আজ দুপুর আনুমানিক ২:১০ ঘটিকার সময় বলাকা ভবনের তৃতীয় তলায় মৌখিক পরীক্ষার সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে বোর্ড সদস্যরা পরীক্ষার্থী চাঁদ মোহন মণ্ডলকে (৩০) জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় তিনি অংশ নেননি। তার পরিবর্তে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি লিখিত পরীক্ষা দিয়েছেন এবং এর বিনিময়ে তাকে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে।
ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ চাঁদ মোহন মণ্ডলকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ধারণা করছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



