ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে প্রস্তাব দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে যত দ্রুত সম্ভব তদন্ত পরিচালনার প্রস্তাব দেয়া হবে।
শফিকুল আলম জানান, এ ঘটনায় পূর্ণ বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে এবং এ ধরনের তদন্তে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



