ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইসরায়েলি ৯১তম ব্রিগেড তাদের ‘ফরোয়ার্ড ডিফেন্স জোন’ সম্প্রসারিত করার জন্য দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
এক্সের এক পোস্টে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ৯১তম ব্রিগেড লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।
এর লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা, সম্ভাব্য হুমকি দূর করা এবং লেবাননের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরায়েলি নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী, ১০৭ শিশু ও ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া আরো ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন এবং ৮০ লাখের বেশি মানুষ স্থানচ্যুত হয়েছেন।
সূত্র : আলজাজিরা
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



