ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেশির ভাগ এলাকায় ভোটের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ, তেমনি এই নির্বাচন যায়গা করে নিয়েছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমেও।
নির্বাচনের লাইভ আপডেট দিচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
তাদের খবরে বলা হচ্ছে, নির্বাচনে জিততে যাচ্ছে বিএনপি। তাদের সর্বশেষ খবরে বলা হচ্ছে, বিএনপি ৭৩টি সিট পেয়েছে, অন্যদিকে জামায়াত পেয়েছে ২৬টি আসন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের দল বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার দাবি করেছে। বাংলাদেশের গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, বিএনপি ও এর জোটসঙ্গীরা ২১১ আসনে জয় পেয়েছে, যা মোট আসনের এক তৃতীয়াংশের বেশি।
বার্তাসংস্থা রয়টার্সের শীর্ষ সংবাদে যায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্বাচন। এতে বলা হয়েছে, বিজয় ঘোষণা করেছে বিএনপি, তারেক রহমান হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপির এই জয় দলটির ইতিহাসে সবচেয়ে বড় জয়।
একই ধরনের খবর দিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ের ঘোষণা দিয়েছে বিএনপি। বাংলাদেশের জাতীয় নির্বাচনের খবর দিচ্ছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোও।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



