ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। সাধারণ ভোটারদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখরাও অংশ নেন ভোটাধিকার প্রয়োগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের মুহূর্তের ছবি ও অনুভূতিও শেয়ার করেন অনেকে।
যশোরের আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জীবনের প্রথম ভোট দেন অভিনেত্রী সামিরা খান মাহি।
কেন্দ্রে যাওয়ার আগে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, “জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি, আমি খুব উচ্ছ্বসিত।”
অভিনেত্রী কেয়া পায়েল ভোট দিয়ে লেখেন, “ভোটটা দিয়েই দিলাম।”
ঢাকা-১১ আসনের বাড্ডা মহানগর কলেজ কেন্দ্রে ভোট দেন অভিনেত্রী তমা মির্জা। ভোট শেষে তিনি লেখেন, “ভোট প্রদান আপনার-আমার নাগরিক অধিকার।
আমরা ভোট দিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে আপনিও আপনার ভোট প্রদান করুন।”
তরুণ গায়িকা পারশা মাহজাবিন ভোট দেন বগুড়া জেলা স্কুল কেন্দ্রে। তিনি জানান, ভোট দিতে ঢাকা থেকে প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট পেরিয়ে বগুড়ায় পৌঁছেছেন।
তাঁর ভাষায়, “এটি শুধু একটি ভোট নয়, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের সূচনা।
ব্যক্তিগত অসুবিধা এই দায়িত্ব পালনে বাধা হতে পারে না।”
প্রথম ভোটের উচ্ছ্বাস থেকে শুরু করে নাগরিক দায়িত্ববোধ—তারকাদের বার্তায় উঠে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান ও প্রত্যাশার কথা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



