বুধবার, ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২

বাংলা বার্তা || Bangla Barta

মহাসড়কে চাপ বাড়ছে, ঈদযাত্রা এখনও স্বস্তির

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ মার্চ ২০২৬

মহাসড়কে চাপ বাড়ছে, ঈদযাত্রা এখনও স্বস্তির

ছবি: সংগৃহীত

ছুটির প্রথম দিনে মঙ্গলবার ঈদযাত্রা ছিল স্বস্তির। যদিও বাসে কৌশলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। মহাসড়কগুলোতে চাপ থাকলেও যানজট নেই। পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল দ্বিগুণ হওয়ায় ধীরগতি তৈরি হলেও অচলাবস্থা নেই। ভিড় বাড়লেও ট্রেনে শিডিউল গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল। আজ বুধবার অধিকাংশ কলকারখানায় ছুটি হবে। তাই সন্ধ্যার পর যাত্রীর ঢলে যানজটে ভোগান্তির শঙ্কা রয়েছে।

দীর্ঘ ছুটির কারণে গত বছরও ঈদুল ফিতরের যাত্রা ছিল স্বস্তির। আগামী ২১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে। এর আগে চার দিনের ছুটিতে ধাপে ধাপে শহর ছাড়ছেন যাত্রীরা। তাই ভোগান্তি নেই বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। তবে তাদের ভাষ্য, মাসখানেক আগে নির্বাচনের ছুটিতে কোটি মানুষ গ্রামে গিয়েছিলেন। এ কারণে এবারের ঈদে যাত্রীও আগের তুলনায় কম। 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আগের দিনগুলোর মতো আবারও দাবি করেছেন বাসের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বরং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন মালিকরা। একই দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। 

যদিও বাস্তব চিত্র ভিন্ন। ‘শেষ গন্তব্য’ কৌশলে বাসগুলো আগের বছরের ঈদগুলোর মতো এবারও বাড়তি ভাড়া নিচ্ছে। মহাখালীতে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহের ভাড়া ৩১৫ টাকা হলেও সৌখিন, রাজীব, আলম এশিয়াসহ বিভিন্ন কোম্পানির বাসে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অন্য সময়ে দেড়শ থেকে দুইশ টাকা ভাড়া নেওয়া হতো এসব বাসে। চালক, মালিকদের যুক্তি বাড়তি নয়; শেষ গন্তব্যের সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রী যেখানেই নামুক।  

আগের দিনের তুলনায় গতকাল গাবতলী এবং সায়েদাবাদেও যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৪০ আসনের বাসে গাবতলী থেকে বরিশালের সরকার নির্ধারিত ভাড়া ৭১২ টাকা। গাবতলী-পটুয়াখালী ৮১৯, গাবতলী-যশোর ৬৭৯, গাবতলী-বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী-সাতক্ষীরা ৯২০ টাকা। এসব বাসে স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৬০০ টাকা ভাড়া নেওয়া হয়। 

গতকাল দেখা যায়, ঢাকা-সাতক্ষীরার ভাড়া হাজার টাকা নেওয়া হচ্ছে ‘এলডি পরিবহনে’। ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছে টার্মিনাল থেকে। বাসটির যাত্রী আবদুল কাদের বলেন, স্বাভাবিক সময়ে ৫০০ টাকা নেওয়া হয়। 

এখন সরকারি চার্ট ঝুলিয়ে হাজার টাকা নেওয়া হচ্ছে, যাত্রী যেখানেই নামকু।  বাসটির চালকের সহকারী মো. রুবেল জবাবে সমকালকে বলেন, অন্য সময় কম ভাড়া নিলেও পোষায়। কিন্তু ঈদে আসার সময় ফাঁকা ফিরতে হয় বলে সরকার নির্ধারিত ভাড়া নিতে হয়। আর বাড়তি ৮০ টাকা বকশিশ। নইলে তেলের সংকটের কারণে লোকসান হয়। দেড়-দুই ঘণ্টা সময় বাড়তি লাগছে তেল পেতে। 

মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-উত্তরাঞ্চল মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই। সিরাজগঞ্জের যানজটপ্রবণ হাটিকুমরুল মোড়ে গতকালও স্বস্তির ছিল ঈদযাত্রা। সড়ক ও জনপথ বিভাগের ‘সাসেক-২’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ‘ক্লোভার লিভস ইন্টার চেঞ্জ ফ্লাইওভার’ পুরোপুরি শেষ না হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগেই উত্তরাঞ্চলগামী চারটি এবং দক্ষিণাঞ্চলের দিকে আরও দুটিসহ মোট ছয়টি লেন চালু করা হয়েছে। এর ফলে ঢাকা থেকে উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর এবং দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে।

তবে কিছু এলাকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন নিয়ন্ত্রণে রাখা হলেও কিছু অংশে এগুলো অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে দিনরাত দায়িত্ব পালন করতে হচ্ছে। 

সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত পরিচালক ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, হাটিকুমরুল মোড়ে ৬০০ ওয়াটের ১৪টি ফ্লাডলাইট দেওয়া হয়েছে। ফলে রাতেও গাড়ি চলতে পারছে। 

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে যানজট নেই। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। সরেজমিন ঢাকা-উত্তরাঞ্চল মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গায় দেখা গেছে, বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। যানবাহনগুলোতে তেল সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ভ্যাপসা গরম ও ধুলোবালিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। জ্বালানির কারণে বাস সংকটে বহু যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন সড়কে। 

পাবনাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, এক ঘণ্টায় বাস পাইনি। ধুলোবালিতে খুব কষ্ট হচ্ছে।

সিরাজগঞ্জের যাত্রী নীলিমা বেগম বলেন, স্বাভাবিক ভাড়া সর্বোচ্চ ১০০ টাকা। এখন চাইছে ৩০০ টাকা। আজ বুধবার অধিকাংশ কলকারখানায় ছুটি হবে। অতীতে দেখা গেছে, গার্মেন্ট ছুটির পর বাস সংকটে শ্রমিকদের চরম ভোগান্তি হয়। এবারও একই আশঙ্কার কথা জানালেন কুড়িগ্রামগামী সৌরভ পরিবহনের চালক শরিফুল ইসলাম। তিনি বলেছেন, ডিজেল সংকটের কারণে টঙ্গীতে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। 

ঢাকা থেকে টাঙ্গাইলগামী নিরালা সুপার বাসের যাত্রী মো. শফিক বলেন, ঢাকা থেকে সাড়ে তিন ঘণ্টায় টাঙ্গাইল এলাম। কোনো যানজট নেই। তবে গাজীপুর চৌরাস্তায় কিছু সময় আটকে ছিলাম। লালমনিরহাটগামী ‘আল্লাহর দান’ পরিবহনের সুপারভাইজার রিপন মিয়া বলেন, ডিজেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 

গাজীপুরে দুই মহাসড়কে ধীরগতি

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে গতকাল যাত্রীর চাপ বেড়েছে। সন্ধ্যার পর মহানগরের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ি, জৈনা বাজার, নয়নপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে তা ঢলে রূপ নেয়। বাস সংকটে হাজার যাত্রী সড়কে অপেক্ষায় ছিলেন। 

চান্দনা চৌরাস্তা এলাকায় কথা হয় শেরপুরের শ্রীবর্দী যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা গোলাম মোস্তফার সঙ্গে। তিনি বলেন, গাড়িই নেই। মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের দক্ষিণ পাশে কথা হয় আলী হোসেনের সঙ্গে। পোশাক কারখানায় এই কর্মচারী যাবেন নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। তিনিও বললেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না।  মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, প্রত্যেক পয়েন্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট আগের যে কোনো বছরের তুলনায় একেবারেই কম।

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের প্রবেশপথখ্যাত যানজটের জন্য কুখ্যাত কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে গতকাল সকাল থেকে যাত্রীর ভিড় ছিল। ডিজেল সংকটে ঈদযাত্রা বিঘ্নিত হচ্ছে বলে দাবি চালকদের। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার থেকে ছুটি হয়েছে দেড় হাজার কারখানায়। বুধবার ছুটি হবে ৮০০ কারখানায়। মঙ্গলবার যেহেতু যানজট হয়নি, বুধবারও হবে না আশা করি। 

জ্বালানি সংকটে মহাসড়কের পাশের সব ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি ছিল। ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের চালক আলমাস আলী বলেন, তেলের সংকট না থাকলে গত ২০ বছরের সেরা ঈদযাত্রা হতে পারত। কিন্তু তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা যাচ্ছে। 

অন্যান্য মহাসড়ক ও ঘাটে স্বস্তি

মুন্সীগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কেও যানজট নেই। ঢাকা-সিলেটের প্রবেশপথ ঘুরে রূপগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সেখানেও পরিস্থিতি স্বাভাকি। 
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দৌলতদিয়া ঘাটে দেখা যায়, প্রতিটি ফেরি ও লঞ্চ ছিল যাত্রীতে ঠাসা। ঢাকার মিরপুরে একটি দোকানে কর্মরত মো. রাসেল আহমেদ (৪০) বলেন, ভোগান্তি ছাড়া আসতে পেরেছি। 

মন্ত্রী বললেন, বাড়তি ভাড়া নেই

গতকাল পটুয়াখালীর দুমকীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এবারের ঈদে পরিবহনে এক টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। বরং নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। যারা এই অভিযোগ করেছেন তারা বলুন কোন পরিবহন কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে? এখনই ব্যবস্থা নেওয়া হবে। 

গতকাল গাবতলী টার্মিনাল পরিদর্শনে গিয়ে আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। ঈদে বড় বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট বেশি হয়। এসব জায়গায় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে ‘বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ’ ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার চীন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্র উপদেষ্টা তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট গণভোট নির্বাচনের দিন বা আগে, সংসদই হবে সংবিধান সংস্কার পরিষদ বাতিল হচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট জাতীয় নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত প্রশাসন? হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির