রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২

বাংলা বার্তা || Bangla Barta

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৮:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে যাবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারের সময় শেষ হবে তার দুই দিন আগেই। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার আগেই প্রচার শেষ করতে হবে।

সে হিসাবে প্রচারের সময় মাত্র আর ৯ দিন। সে কারণে বিরামহীন প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একই সঙ্গে তাঁদের সামাল দিতে হচ্ছে নিজ ও প্রতিপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘাত-সহিংসতা।

দলের নেতারাও সর্বশক্তি দিয়ে নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার উত্তরবঙ্গ সফর  শেষে ঢাকা ফিরেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও গত শুক্রবার ফেনীতে জনসভার মাধ্যমে ১১ দলীয় ঐক্যের নেতাদের নিয়ে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফর শুরু করেছেন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে জনসভা করেন তিনি। এর আগে প্রচার শুরুর প্রথম দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে সমাবেশে বক্তব্য দেন তিনি।

পরে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের আটটি জেলার জনসমাবেশে বক্তব্য দেন। ২৫ জানুয়ারি ঢাকার ৫, ৬ ও ৭ আসনে জনসমাবেশে যোগ দেন। জামায়াতে ইসলামীর জনসমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম দলটির কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে।

অন্যদিকে গতকাল বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সিরাজগঞ্জের জনসভার উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় বগুড়া শহরের মেডিক্যাল মোড় থেকে শুরু করে শেরপুরের চান্দাইকোনা পর্যন্ত বিএনপি চেয়ারম্যানকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে।

ঢাকা-রংপুর মহাসড়ক পরিণত হয় জনসমুদ্রে। পরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দুটি বড় নির্বাচনী জনসভা এবং কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।

এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম দিন গত ২২ জানুয়ারি ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে ২৩ ফেব্রুয়ারি ভোরে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান। এর আগে রাত সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়ায় নির্বাচনী সমাবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল সোমবার  খুলনা এবং বুধবার বরিশাল বিভাগে নির্বাচনী সফরে যেতে পারেন তারেক রহমান।

এদিকে ভোটারে সময় যত এগিয়ে আসছে, প্রতিপক্ষের বিরুদ্ধে বাক্যবাণ ততই শাণিত হচ্ছে।  ভোটারদের নিরাপত্তায় নানা ধরনের  প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

গতকাল বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক জনসভায় তারেক রহমান বলেন, “যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম ‘গুপ্ত’। কারণ তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলেতলে। স্বাধীনতার সময়... ’৮৬ সাল থেকে, ’৯৬ সাল থেকে এরা সব সময়  দেখবেন এক সঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখচা ইউনিয়নের বলদাপুকুর গ্রামে নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, তবে সেই প্রথম শহীদ হব আমি ও আমার দলের কর্মীরা। নির্ভয়ে ভোট দিতে যান, নির্ভয়ে বেরিয়ে আসুন, নির্ভয়ে বাঁচুন।’

অন্যদিকে গতকাল  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশে বলেন, ‘জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও একসময় মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন।’ গতকাল দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় গেলে একটি দল জাতির কাপড় খুলে নেবে। ক্ষমতায় যাওয়ার আগেই ওই দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। তাদের কাছে এ দেশের জানমাল নিরাপদ নয়।’

এ ধরনের বাকযুদ্ধ ছাড়া বিচ্ছিন্ন সংঘর্ষও চলছে। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা-পাল্টাহামলায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ মোহাম্মদ কাউছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় (ভোলা-২ আসন) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। গতকাল  সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়টিও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ভোটাররা এরই মধ্যে ধারণা পেতে শুরু করেছেন, কারা থাকছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। কোন আসনে কার সঙ্গে কার হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।

বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান,  বরিশাল বিভাগের ২১টি আসনের প্রাথমিক চিত্র বলছে, বিএনপি তুলনামূলকভাবে এগিয়ে। কিন্তু সব আসনেই পরিস্থিতি এক রকম নয়। অন্তত ৯টি আসনে ফল শেষ মুহূর্তের সমীকরণের ওপর নির্ভর করছে, যা ভোটারদের জন্য তৈরি করছে এক অদেখা নাটকের পর্দা। বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে বিএনপি সুবিধাজনক অবস্থানে, বাকি তিনটিতে সরাসরি বা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ভোলার চারটি আসনে বিএনপি ও জোট প্রার্থীরা এগিয়ে থাকলেও দলের অভ্যন্তরীণ কোন্দল ফল বদলে দিতে পারে। পটুয়াখালীর চারটি আসনের একটিতে বিএনপি সুবিধাজনক অবস্থায়, অন্য তিনটিতে বিএনপির বহিষ্কৃত প্রার্থী, জামায়াত ও ইসলামী আন্দোলনের সঙ্গে কঠিন লড়াই হতে পারে। বরগুনার দুটি আসনে বিএনপি এগিয়ে থাকলেও একটিতে জামায়াত এবং অন্যটিতে ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে। ঝালকাঠির দুটি আসনে বিএনপি ভালো অবস্থানে, তবে একটি আসনে জামায়াতের সঙ্গে তীব্র লড়াই হতে পারে। পিরোজপুরের তিনটি আসনের একটিতে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের মূল প্রতিদ্বন্দ্বিতা, বাকি দুটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা দেখা যাচ্ছে।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল জানান, এই বিভাগের মোট ২৪টি আসনেই নির্বাচন জমে উঠেছে। তবে একই সঙ্গে ভোট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও সৃষ্টি হচ্ছে। কে পাস করলে এলাকার কী হবে, রাজনীতির কী হবে—এ নিয়ে ভোটাররা করছেন হিসাব-নিকাশ। এখন পর্যন্ত ভোটের মাঠে অনেক স্থানেই ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই একাধিক আসনে লড়াই হতে পারে। বিএনপি এমনিতেই বিভাগে শক্তিশালী দল। কিন্তু জামায়াতের অবস্থানও দিন দিন ভালো হচ্ছে। জামায়াতের অনেক প্রার্থী জোরালোভাবে মাঠে নামায় একাধিক আসনে বিএনপি-জামায়াতের মধ্যে মূল লড়াই হবে। কোথাও কোথাও জামায়াতের বিজয়ের প্রসঙ্গও আলোচনায় আছে। 

ময়মনসিংহ জেলায় মোট ১১টি আসন। এর মধ্যে আটটিতে বিএনপি প্রার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ স্বতন্ত্ররা। জয়ী হতে এসব আসনে বিএনপি আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু মরিয়া হয়ে মাঠে আছেন স্বতন্ত্ররাও। তিন-চারটি আসনে জামায়াতও জোরালোভাবে আলোচনায়। অন্য দল ও জোটগুলোও প্রচারণায় আছে।

রাজশাহী থেকে জানান, এই বিভাগের ২৩টি আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিভাগের আট জেলায় ৩৯টি আসনের মধ্যে অন্তত ২৩টি আসনে লড়াই হবে এই দুই দলের মধ্যে। বাকি আসনগুলোতে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। এসব আসনের মধ্যে কয়েকটিতে নিরুঙ্কুশ জয়ও পেতে পারেন বিএনপির প্রার্থীরা। তিনটি আসনে বিএনপির প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘উত্তরাঞ্চল হলো বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির প্রার্থীরাই এগিয়ে আছেন। আমাদের বড় ধরনের বিজয় হবে এখানে। তারপরও এখানে কিছু এলাকা জামায়াত অধ্যুষিত। আবার আমাদের দলের কয়েকজন বিদ্রোহী প্রার্থী আছেন। তাই চ্যালেঞ্জ তো থাকছেই।’

জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের পরিচালক মো. শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘কিছু জায়গায় হয়তো আমরা আগে থেকে পৌঁছাতে পারিনি, সেসব স্থানে আমাদের সাংগঠনিক অবস্থান কিছুটা দুর্বল। কিন্তু এখন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। রাজশাহী জোনে বেশ ভালো সাড়া পাচ্ছি। দু-একটা আসন বাদে সবটাতেই ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে।’

ফেনী প্রতিনিধি জানান,  এই জেলার  তিনটি সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে বিএনপির মুখোমুখি অবস্থানে রয়েছে জামায়াত। একসময় তিনটি আসন বিএনপির থাকলেও ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘ সময় এ আসনগুলো ছিল আওয়ামী লীগের দখলে। এই  তিনটি আসনে বিএনপির সমর্থক বেশি থাকলেও ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে অনেকে জানান। ভোটারের সচেতনতা অতীতের চেয়ে অনেক বেশি। পাশাপাশি তরুণ ভোটারদের নিয়ে প্রার্থীরা চিন্তায় রয়েছেন। ফেনীতে প্রবাসী ভোটারদের ভোট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে ধারণা করছেন। নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের প্রার্থী ও কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভোট চাচ্ছেন। নানা রকম আশ্বাস দিয়ে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা করছেন। ফলে ভোটের মাঠ প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান,  ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুজন প্রার্থী বেশি আলোচনায়। একজন দলছুট। আরেকজন  বিএনপি জোটের মনোনয়ন  পেয়েছেন।  তাঁদের জয়-পরাজয় ভোটের রাজনীতিতে নানাভাবে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন জেলায়।

আলোচিত দুই প্রার্থী হলেন ব্রাহ্মণবাড়িয়া-২  আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি পরে দল থেকে বহিষ্কার হন। আরেকজন হলেন হেভিওয়েট প্রার্থীকে ডিঙিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পাওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

রুমিন ফারহানা তাঁর নির্বাচনী প্রচারণায় দলের প্রতীকের চেয়ে ব্যক্তির যোগ্যতা দেখার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করছেন। অন্যদিকে বিএনপি তথা তারেক রহমানের প্রশংসা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোনায়েদ সাকি।

রুমিন ফারহানার প্রতিটি জনসভা, পথসভায় ব্যাপক লোকজনের উপস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর প্রতিপক্ষ বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব তাঁর প্রচারণায় বিএনপির নেতা পর্যায়ের লোকজনকে পেলেও কর্মীরা এখনো দূরে। জোনায়েদ সাকি বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বাংলাবার্তা/এমএইচ

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে ‘বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ’ ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার চীন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্র উপদেষ্টা তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট গণভোট নির্বাচনের দিন বা আগে, সংসদই হবে সংবিধান সংস্কার পরিষদ বাতিল হচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট জাতীয় নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত প্রশাসন? হাইকোর্টের রায়ে মা পেল ২ মেয়ে, বাবা এক মেয়ে পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি লোহাগড়ায় মাশরাফীর পথ সভা বিএনপি ২১ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ১১ নির্বাচন নিয়ে বিএনপির তথ্য অসত্য : আনিসুল হক আখাউড়ায় স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের পরিবারই জানে : হাইকোর্ট কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থী নিহত উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ইশতেহার : নাছিম নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন টাইগারদেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন : রিট শুনবেন না হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ রিমির আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত সাতদিন আদালত বর্জনের ঘোষণা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন দাখিল হয়নি আচরণ বিধি লঙ্ঘন করে মন্দিরে ভোট চাইলেন মমতাজ রাবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন জনগণের প্রতিরোধে সরকার টিকবে না বিএনপি আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : কাদের বিএনপি নির্বাচনে আসেনা নিজেদের কারণে : শেখ পরশ নির্বাচনি আচারণবিধি লংঘন, মাশরাফিকে জরিমানা সাকিবকে সতর্ক করলো ইসি প্রথমবারের মত কূটনীতিকদের অগ্রগতি জানাবে ইসি ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ বিরোধী নেতা-কর্মীদের ভয় দেখাতে নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত নবীজীর রওজা শরিফে বছরে একবারের বেশি যাওয়া যাবে না ঝিনাইদহে বড়দিন উদযাপন ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক টুকুর নির্দেশনায় রেলপথে নাশকতা: সিটিটিসি প্রধান ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি করা যাবে না : ডিএমপি কমিশনার উত্তরায় ট্রেন লাইনচ্যুত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত মঙ্গল-বৃহস্পতিবার বিএনপির গণসংযোগ ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির খালে অবৈধভাবে মাছ চাষ বন্ধে দ্রুতই অভিযান: মেয়র আতিক বিএনপির আলতাফসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ২৮ ডিসেম্বর ন্যান্সির বাসায় চুরির মামলায় প্রতিবেদন দাখিল হয়নি খুলনায় ১২ কেজি গাঁজাসহ আটক ১ ঝিনাইদহের নৌকার প্রার্থীর অফিস ভাঙচুর কারো প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম অপরাধ প্রমাণিত হলে শাস্তি: কাদের ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য হয়নি রেল ও সড়কপথ নিরাপদ রাখতে ২৫০০ আনসার গাজায় সময়ের সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশচেষ্টা, রিজভীর উদ্বেগ অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত আ. লীগের প্রার্থীদের হুশিয়ার করলেন ওবায়দুল কাদের অসহযোগের প্রথম দিনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে: রিজভী বেনাপোলে ফাতেমা হত্যায় শ্বশুর-শাশুড়ি আটক আলজেরিয়ায় দুর্ঘটনায় গোলরক্ষক ও কোচ নিহত সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার: পুলিশ সদর দপ্তর নির্বাচনে আমার উপর আক্রমণ হতেই পারে : হিরো আলম সাতক্ষীরায় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ বিরোধী দলের ২ জনসহ চারজন শনাক্ত: র‍্যাব বিএনপি-জামায়াতের ১২১ নেতাকর্মীর দণ্ড, খালাস ৪৬ জন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করে যাচ্ছে : ইসি রাশেদা বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ অতিরিক্ত সমস্যা: ডিএমপি কমিশনার আমারা বলতে চাই নির্বাচনে যাচ্ছি : জাপা মহাসচিব ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স : ইসি আহসান হাবিব পেষ্ট কন্ট্রোল প্রয়োগের ভুল তথ্যের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে ট্যাক্স, বিল বাকিদের আদায়ের হুশিয়ারি: কাদের মেট্রোরেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচি প্রকাশ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড ট্রেনে আগুন : নাশকতাকারীদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ বিজয় নিয়ে কোনো চিন্তা নেই: হানিফ শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন, শুনানি ২ জানুয়ারি প্রার্থিতা বৈধ পেতে সাদিকের শুনানি ২ জানুয়ারি ফেনীতে নৌকার মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের অসহযোগ আন্দোলনের পক্ষে রিজভীর লিফলেট বিতরণ বিশ্বে ফের বাড়ছে করোনার আতঙ্ক নির্বাচনে আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই রোমানিয়াতে বাংলাদেশিসহ আটক ১০৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ফল প্রকাশ মানুষের সেবা করব, অভিনয় চালিয়ে যাব : মাহিয়া মাহি স্মার্ট ও সুশৃঙ্খল সৈনিক হিসেবে কাজ করতে হবে : বিজিবি ডিজি খালেদা জিয়ার দুই মামলায় চার্জ গঠন শুনানির নতুন তারিখ অপহরণ করে ৯ লাখ টাকা আদায় করেন ২ এসআই গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যান চালকের ঝিনাইদহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন জাহেদ ইকবাল ৩ দিনের গণসংযোগ, ১ দিনের অবরোধ ঘোষণা বিএনপির ভোটে আসার আর সুযোগ নেই : ইসি আলমগীর বেড়েই চলেছে চীনে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা এবার বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাক গাজীপুরে জাল টাকার নোটসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতা আমানসহ ২১৩ নেতাকর্মীর বিচার শুরু ৪ জনের মৃত্যুতে অজ্ঞাত আসামি করে মামলা ফেনী রিপোর্টার্স ইউনিটি পেলো নতুন সভাপতি-সম্পাদক আগুনে মানুষ হত্যাকারীদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির প্রার্থিতা ফেরাতে ফের আদালতে সাদিক শাহজালালে নারী যাত্রীর কাছে মিললো ৮ কেজি সোনা বেনাপোলে শ্রমিকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু পার্ক উদ্বোধন নাশকতায় ছাড় পাবে না কেউ : র‍্যাব মহাপরিচালক জেলে ২০ হাজার নয়, ১১ হাজার নেতাকর্মী বন্দী: কাদের সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন’ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিএনপি জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল : নিজাম উদ্দিন হরিণাকুন্ডুতে পুকুরে মিলল বৃদ্ধার লাশ ঝিনাইদহে নির্বাচনী সহিংসতা, আহত ২ বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল: নিজাম হাজারী অনলাইন গেমের ফাঁদে কিশোরীদের ব্লাকমেইল, গ্রেফতার প্রতারক হাজারীবাগে জমি দখল করতে গিয়ে হামলার অভিযোগ ‘জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ফেরত চায়’ সাবেক অতিরিক্ত আইজিপি আনিছুরের জানাযায় আইজিপি যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন স্থগিত নির্বাচন করতে পারছেন না সাদিক আবদুল্লাহ ‘সরকারের নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে’ ১০৪ বার পেছাল সাগর-রুনির প্রতিবেদন কসোভোর বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন ট্রেনে আগুনে ৪ জনের মৃত্যু; দুজনের পরিচয় মিলেছে সোহেলের নেতৃত্বে শান্তিনগর-কাকরাইলে মিছিল হরতালকারীরাই রেলে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার বেনাপোলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের শামীম হক রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা: বিএনপি রিট খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদও ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণের নির্দেশ আজ সুপ্রিম কোর্ট দিবস হাইকোর্টেও ব্যর্থতা : প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক সংঘর্ষের কবলে বাইডেনের বহরের গাড়ি ১৫ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি অগ্নিসন্ত্রাস করে জনগণকে জয় করা যাবে না: প্রধানমন্ত্রী বিএনপি নেতাসহ আট আইনজীবীর জামিন বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড রাঙ্গামাটিতে মনোনয়ন প্রত্যাহার করেছে জাপা’র হারুন ফেনীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গাজীপুরে রেললাইন নাশকতার ঘটনায় সাতজন গ্রেপ্তার আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রতিনিধির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন শুনানি বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ হিরো আলমের ওপর হামলার প্রতিবেদন ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির মারা গেছেন কুয়েতের আমির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় ফেনীতে ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ঝিনাইদহে গোয়াল ঘরে আগুন, দগ্ধ ৩টি গরু রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন শরিকদের জয়ের নিশ্চয়তা দেবে না আ. লীগ : কাদের ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১ নাশকতা এড়াতে নতুন কৌশলে চলবে ট্রেন চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে বরিশাল-৫ আসনে জাহিদের প্রার্থীতা বৈধ, বাদ পড়লেন সাদিক জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থীতা বাতিল ফরিদপুর-৩ আসনে বাদ পড়লেন শামীম, টিকে রইলেন আজাদ মেসির জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত এক বাংলাদেশি হ্যালো স্যার,একটু দরজাটা খুলবেন! চাঁদ দেখা গেছে জমাদিউস সানি শুরু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছোট্ট সোনামণির শ্রদ্ধা গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অব্যাহত থাকবে : ভারতীয় হাইকমিশনার ঝিনাইদহে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ফেনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী নৌকার সালামের প্রার্থীতা বাতিল পাঁচ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন কাঁচা খেজুরের রস বিক্রি বন্ধের অনুরোধ ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন একদিন পর রেল চলাচল শুরু সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা : আসামি কারাগারে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক কর্মসূচির অনুমতি ঢাকায় একদিনে ২.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইসিতে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, আটক ২ ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মজনুসহ ১৩ জনের আড়াই বছরের কারাদণ্ড, খালাস ৫ বিএনপি নেতা নীরবসহ ৩৪ জনের কারাদণ্ড পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার নির্বাচন নয়, বানরের পিঠে ভাগাভাগি হচ্ছে : মইন খান বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের প্রার্থীতা বৈধ অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে : ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির আন্দোলন মানুষ হত্যা করা: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি ডিপজল মানসিক রোগের শারীরিক লক্ষণ বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজ, দামও কম ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রথমবার টিএসসিতে থামল মেট্রোরেল স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী রিজার্ভে যোগ হবে আইএমএফের দ্বিতীয় কিস্তি : বাংলাদেশ ব্যাংক শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক গাজীপুরে ট্রেন দুর্ঘটনা বিএনপির নাশকতা: কাদের নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট শাহজালালে ৭ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কমলাপুরে ইশরাকের নেতৃত্বে বিএনপির মিছিল বাড়বে শীত,আসছে শৈত্যপ্রবাহ ২০ লাখ টাকার লোভে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা গাজীপুরে লাইনচ্যুত ট্রেন,নিহত ১,আহত ৭ থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির কড়া সতর্কতা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে: আইজিপি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের বুয়েট শিক্ষার্থী হত্যা মামলার তারিখ পেছাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা : আপিল বিভাগে নিপুণের জামিন বহাল হার্ট ব্লক ও মানসিক অবস্থা ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত সকালের শুরুতেই গুলিস্তানে বাসে আগুন ফেনীতে মূসক সম্মাননা পেলেন ৯ প্রতিষ্ঠান বঙ্গভবনে শাকিবের সঙ্গে মার্কিন নায়িকা বিপুল সম্পদে, তবুও স্বপদে বহাল দুদকের মাহবুবুল আলম জাতীয় নির্বাচনের তফসিল বৈধ: হাইকোর্ট ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসির বৈঠক দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি বায়ূ দূষণের শীর্ষে ঢাকা আওয়ামী লীগের যৌথ সভা আজ গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় : ইসি আওয়ামী লীগে যোগদিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, থাকছে বাংলাদেশও অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬ আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ মানবাধিকার দিবসে চলছে বিএনপির মানববন্ধন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন যারা কমিশনার ও এসপিদের প্রত্যাহারের নির্দেশ ইসির