ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান তুলে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ৩০ জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
ট্রেজারি জানায়, ওএফএসি এমন একাধিক নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করেছে, যেগুলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



