ছবি: সংগৃহীত
বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বহু বছর ধরেই নানা জল্পনা ছিল। অনেকেই ভেবেছেন, এটি ছিল তাঁর স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই যাত্রাপথ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
অভিনেত্রীর ভাষ্য, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি।
তবে তখনকার সময়ে হিন্দি চলচ্চিত্রে নিজের কাজের পরিসরকে বেশ সীমিত মনে হয়েছিল তাঁর। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হতো। বেশ কিছু কারণ ছিল। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম।
শিল্পী হিসাবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম।”
নতুন সম্ভাবনার খোঁজই শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে কাজের দিকে টেনে নেয়। অভিনেত্রী জানান, “এই ভাবেই আমি আমেরিকায় কাজ করতে পৌঁছে যাই।”
পেছনে ফিরে তাকালে এই পথচলাকে মোটেই সহজ মনে করেন না তিনি।
দীর্ঘ সময় পর নিজের আন্তর্জাতিক যাত্রাকে চ্যালেঞ্জে ভরা বলেই মনে করেন প্রিয়াঙ্কা।
এদিকে বহুদিন পর আবার ভারতীয় ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। যদিও তা বলিউডে নয়, বরং দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বারাণসী’-র মাধ্যমে।
এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি।
বলিউড না দক্ষিণী সিনেমা— কোনটি বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে তাঁর অবস্থান স্পষ্ট। বললেন, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভালো লাগে।”
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



