ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষাসহ সব কার্যক্রম আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে। দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে গত ২৪ মার্চ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
ঢাবির ক্লাস ও পরীক্ষাসহ সব কার্যক্রম আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



