ছবি: সংগৃহীত
ইসরাইল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খুব ভালো’ একটি কথোপকথনের পর তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহুর ওপর হামলা হয়েছিল, তাই তিনি পালটা জবাব দিয়েছেন। এজন্য আমি তাকে দোষ দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘তারা হামলা করেছে, পালটা হামলাও হয়েছে। কিন্তু এখন তারা বিষয়টির ইতি টেনেছে। তাই আগামী এক সপ্তাহ বা তারও বেশি সময় তারা একে অপরকে শান্তিতে থাকতে দেবে।’
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।
তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত ভালো চুক্তির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই চুক্তি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের সুযোগ রাখবে না।’
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
তার ভাষায়, ‘চুক্তি স্বাক্ষর হলেই প্রণালিটি খুলে যাবে। এটি দুই থেকে তিন দিনের মধ্যেই হতে পারে।’
গত রোববার (৭ জুন) হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরাইল। একই সময়ে ইরানও উত্তর ইসরাইলে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় তেল আবিব তেহরানের একাধিক স্থানে পাল্টা আঘাত হানে।
অবশ্য এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার (৮ জুন) এ ঘোষণা দেয় দু’দেশ।
তথ্যসূত্র: দ্য ডন
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



